কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুচকাওয়াজের মাধ্যমে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচ প্রিসি ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বছর ১৪তম ব্যাচের ৭৯ জন ক্যাডেট নটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গাজীপুরের পূবাইলে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এই পাসিং আউট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মো. মুহিদুল ইসলাম, অতিরিক্ত সচিব (উন্নয়ন), নৌপরিবহন মন্ত্রণালয়। এছাড়াও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও নৌপরিবহন অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, মেরিন প্রশিক্ষক, মেরিন প্রশাসনের সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং পাসিং আউট ক্যাডেটদের অভিভাবকরা।

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদ তার শুভেচ্ছা ভাষণে অতিথিদের প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ সুবিধা, শিক্ষার অগ্রগতি এবং মেরিটাইম শিক্ষার প্রসার সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠানে সার্বিক কৃতিত্বের স্বর্ণপদক অর্জন করেছেন নটিক্যাল ক্যাডেট মো. ফাহিম ফয়সাল। শ্রেষ্ঠ নটিক্যাল ক্যাডেট হিসেবে সিলভার পদক পেয়েছেন ক্যাডেট শেখ তাসবিহ কবির সম্পদ, আর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ক্যাডেট হিসেবে সিলভার পদক অর্জন করেছেন ক্যাডেট মো. তানভিরুল ইসলাম। এছাড়াও ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে সার্বিক কৃতিত্বের জন্য ২ লাখ টাকা এবং শ্রেষ্ঠ নটিক্যাল ও ইঞ্জিনিয়ার ক্যাডেটদের যথাক্রমে ১ লাখ টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে।

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি দেশের বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণের প্রথম প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করে। ক্যাডেটরা ২ বছরের প্রশিক্ষণ শেষে স্বনামধন্য আন্তর্জাতিক কোম্পানিতে যোগদান করবে এবং আন্তর্জাতিক বেতন স্কেলে কর্মজীবন শুরু করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X