কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্যারাডাইস ল্যান্ডের ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

রাজধানীর গুলশানে প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিংয়ের আশুলিয়া আরবান সিটির উদ্বোধন। ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশানে প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিংয়ের আশুলিয়া আরবান সিটির উদ্বোধন। ছবি : সংগৃহীত

দেশের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের নতুন আবাসিক প্রকল্প আশুলিয়া আরবান সিটির শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান-১-এ অবস্থিত প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং নতুন আবাসন প্রকল্পটির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মফিজুর রহমান তার বক্তব্যে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, আশুলিয়া আরবান সিটি আধুনিক নগরজীবনের সব সুবিধা নিশ্চিত করে একটি পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন প্রকল্প হিসেবে গড়ে তোলা হচ্ছে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লায়ন গোলাম মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যম প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোম্পানির পক্ষ থেকে দেশের মানুষের জন্য নিরাপদ, আধুনিক ও মানসম্মত আবাসন নিশ্চিত করার লক্ষ্যে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১০

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১১

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১২

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৩

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৪

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৫

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৬

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৭

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৮

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৯

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

২০
X