সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতার রাজনীতি করতে আসিনি : মান্নান

সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা
সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমি এসেছি আপনাদের ভালোবাসার রাজনীতি করতে। আপনারা যে বিশ্বাস ও ভালোবাসা দিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং মানুষের ন্যায্য দাবি আদায়ের লড়াইয়ে বিএনপি কখনো পিছপা হবে না। ইনশাআল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হলে সোনারগাঁকে অন্যায়, দুর্নীতি ও ভয়মুক্ত জনপদ হিসেবে গড়ে তুলব।

ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত এ গণসংযোগে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এলাকায় নির্বাচনী আবহকে প্রাণবন্ত করে তোলে। গণসংযোগে মানুষের ঢল নামে পুরো এলাকাজুড়ে। জনতার উচ্ছ্বাস, স্লোগান আর আবেগে মুখর হয়ে ওঠে চারদিক। গণসংযোগে সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় জনসমুদ্রের সৃষ্টি হয়েছে।

এ সময় ধানের শীষ প্রতীক হাতে নিয়ে দূর-দূরান্ত থেকে দলে দলে ছুটে আসেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা।

স্থানীয় কয়েকজন ভোটার বলেন, আজহারুল ইসলাম মান্নান মানুষের আস্থার প্রতীক হিসেবে সুখে-দুঃখে পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান এবং সাধারণ মানুষের কথা বলার মানুষ হিসেবেই তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এ গণসংযোগ যেন নিছক রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানুষের ভালোবাসার স্বতঃস্ফূর্ত প্রকাশ।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম বিডিআর, শহিদ সরকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, সফিউল আলম বাচ্চু, মোহাম্মদ আলী, অ্যাডভোকেট দিপু, আবুল হোসেন, তমিজউদদীন, আলিনুর বেপারী, হাসান মোল্লা, জুয়েল বেপারী, রিপন বেপারী প্রমুখ৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X