জবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বি’ ইউনিটের মাধ্যমে শেষ জবির ভর্তি পরীক্ষা

জবির চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। ছবি : কালবেলা
জবির চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে জবির চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারা দেশে কয়েকটি আঞ্চলিক কেন্দ্রে একযোগে এ পরীক্ষা সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জবি ক্যাম্পাস ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, কেএল জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা মহানগর মহিলা কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা নেওয়া হয়। এছাড়া ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ তিনটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে মোট ১৩টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

এ বছর বি ইউনিটে কলা ও আইন অনুষদের ৭৮৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৯ হাজার ৮০৮ শিক্ষার্থী।

পরীক্ষায় উপস্থিতির হার নিয়ে কলা ও আইন অনুষদের ডিন খ্রিস্টিন রিচার্ডসন বলেন, আমরা এখনো নির্দিষ্ট সংখ্যা পাইনি। তবে প্রতিটি কেন্দ্রে উপস্থিতির হার ৮০ শতাংশের বেশি।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। কারও পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি। ফল প্রকাশের ব্যাপারে তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি বি ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ভর্তি ফল প্রকাশসহ সব প্রক্রিয়া শেষে আগামী ১৯ এপ্রিল প্রথম বর্ষের (২০২৫-২৬) ক্লাস শুরু করতে পারব বলে আমরা আশাবাদী।

এর আগে, গত ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদ ‘ই’ ইউনিটের মাধ্যমে জবির ভর্তি পরীক্ষা শুরু হয়। এই ইউনিটে ৬০ আসনের বিপরীতে ১ হাজার ২৫১ আবেদন পড়ে। পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮ জন, যা ৮০ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৬ ডিসেম্বর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদ ‘এ’ ইউনিটে ৮৬০ আসনের বিপরীতে ৭২ হাজার ৪৭৪ আবেদন পড়ে। পরীক্ষায় অংশ নেন ৬৬ হাজার ৬৩০ জন, যা ৯১ দশমিক ৯৪ শতাংশ। গত ৫ জানুয়ারি ফল প্রকাশ করা হয়।

গত ২৭ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটে ৫২০ আসনের বিপরীতে ২০ হাজার ৬৮৬ আবেদন পড়ে। পরীক্ষায় অংশ নেন ১৮ হাজার ৬৩০ জন, যা ৯০ দশমিক ০৬ শতাংশ। গত ৬ জানুয়ারি ফল প্রকাশ করা হয়।

গত ৯ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদ ‘ডি' ইউনিটে ৬১০টি আসনের বিপরীতে ৯ কেন্দ্রে ২৫ হাজার ৮২৬ আবেদন পড়ে। পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ৪৩৮ জন, যা ৮৬ দশমিক ৮৮ শতাংশ। গত ১১ জানুয়ারি ফল প্রকাশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X