স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০১:৫২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসির সঙ্গে কত টাকায় কয় বছরের চুক্তি করল মায়ামি?

লিওনেল মেসি  ছবিঃ সংগ্রহীত
লিওনেল মেসি ছবিঃ সংগ্রহীত

গত কয়েক সপ্তাহ মেসির দলবদল নিয়ে কী জল্পনা-কল্পনাটাই না হলো! সৌদি ক্লাবের বিশাল আর্থিক প্রস্তাব মেসিকে টানেনি। ইউরোপে খেললে শুধু বার্সাতেই খেলতেন, কিন্তু সেটাও আলোর মুখ দেখল না। চিত্রনাট্যের পরিবর্তন এনে ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।

বাংলাদেশ সময় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দলটিতে যোগ দেওয়ার ঘোষণা দেন লিওনেল মেসি। প্যারিসে স্প্যানিশ দুই গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দেন আর্জেন্টাইন সুপারস্টার নিজেই।

সময় মেসি আরও বলেন, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির কাজ এখনো শতভাগ শেষ হয়নি। কিছু বিষয় এখনো বাকি। তবে ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের ক্লাবের সঙ্গে মেসির চুক্তি কেমন হতে পারে, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে ঘোষণার পর থেকে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্ট জানিয়েছে, মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি হবে তিন মৌসুমের। প্রথম দুই মৌসুম শেষে চাইলে চলে যেতে পারবেন, এই শর্ত রাখা হবে চুক্তিপত্রে। আর মেয়াদ বাড়ানোর বিষয়টি অবশ্যই দুই পক্ষের সম্মতির ভিত্তিতে হতে হবে।

অবশ্য স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের দাবি, মায়ামির পক্ষ থেকে মেসিকে চার বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। আবার স্পেনের আরেক সংবাদমাধ্যম রেলেভো বলছে, চুক্তিটা হবে দুই বছরের।

পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে ৩০ জুন। জুলাই থেকে কাগজে-কলমে ইন্টার মায়ামির হয়ে যাবেন মেসি। তবে মায়ামিতে তার বেতনের সঠিক অঙ্ক জানা যায়নি। স্পেনের সংবাদমাধ্যমগুলোর দাবি, মৌসুমপ্রতি কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি অন্য কিছু খাত থেকেও আয়ের সুযোগ পাবেন মেসি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, অ্যাপল অ্যাডিডাস থেকেও আয় করবেন মেসি। দুটি প্রতিষ্ঠান মেজর লিগ সকারের সঙ্গে চুক্তিবদ্ধ। মেজর লিগ সকার থেকে যা আয় হবে, তার ভাগ পাবেন মেসি।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে মেসি যেন মেজর লিগ সকারের কোনো দলের মালিকানার অংশীদার হতে পারেন, ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তিতে সেই সুযোগও রাখা হবে। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ডেভিড বেকহামের সঙ্গে চুক্তিতে এমন সুযোগই রেখেছিল এবং পরে মায়ামি কিনে নেন ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার।

তবে মেসির সঙ্গে মায়ামির চুক্তি যেহেতু এখনো সম্পন্ন হয়নি, তাই যুক্তরাষ্ট্রের ফুটবলে সাতবারের বর্ষসেরা এই ফুটবলার কোন কোন খাত থেকে কী পরিমাণ অর্থ আয় করবেন—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমল তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X