মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিশোধের লক্ষ্যে রাতে মাঠে নামছে ব্রাজিল 

রাতে মাঠে নামছে ব্রাজিল। ছবি : সংগৃহীত
রাতে মাঠে নামছে ব্রাজিল। ছবি : সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবল দলের সময়টা ভালো যাচ্ছে না। ব্রাজিলের সিনিয়র এবং সব বয়সভিত্তিক দল রয়েছে পরাজয় এবং বাজে পারফরম্যান্সের বৃত্তে। সম্প্রতি ফুটসালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছেও হারাতে হয়েছে শিরোপা। এরপর মেক্সিকো যুবদলের বিপক্ষে আয়োজিত দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতেও হেরে বসে আছে নেইমারের উত্তরসূরিরা। তবে সুযোগ আছে প্রতিশোধের।

‘প্রতিশোধ’ নেওয়ার ম্যাচে শুক্রবার (৩০ জুন) মাঠে নামবে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। আসন্ন যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করে ব্রাজিল, যার প্রথমটিতে হারতে হয় ব্রাজিলের যুবদের। মেক্সিকোকে হারিয়ে ব্রাজিলের সামনে সুযোগ থাকবে সমতায় ফেরার।

এর আগে, বুধবার (২৮ জুন) প্রথম প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের কাছে এক গোলে পরাজিত হয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল।

উল্লেখ্য, চলতি বছরের শেষদিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। ১০ নভেম্বর পর্দা উঠবে ২৪ দলের এই আসরের। ব্রাজিলের যুবাদের লক্ষ্য থাকবে ২ ডিসেম্বরের ফাইনালে নিজেদের নাম দেখার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X