মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০১:১৫ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলটদের খুঁজে বের করছে তেহরান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করা ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দা সংস্থা—এমনটাই দাবি করেছে তেহরান।

শনিবার (২ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের 'অপ্ররোচিত হামলায়' অংশগ্রহণকারী বিমানবাহিনীর সদস্যদের পুরো প্রোফাইল এখন তাদের হাতে।

প্রতিবেদনে বলা হয়, এসব বিমানসেনা ও কমান্ডারদের নাম-পরিচয়, তারা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে, কোন ঘাঁটি থেকে পরিচালনা করে সবকিছুই স্পষ্টভাবে জানা গেছে। এদের অতীত ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ সম্পর্কেও নথি সংগ্রহ করেছেন ইরানি গোয়েন্দারা।

যদিও ইসরায়েলি সংবাদমাধ্যম ও টিভিতে এসব সেনার মুখ অস্পষ্ট করে দেখানো হয় এবং কঠোর নিরাপত্তা অনুসরণ করা হয়, তা সত্ত্বেও তেহরান এসব গোয়েন্দা তথ্য সংগ্রহে সফল হয়েছে বলে জানিয়েছে ইরান।

প্রতিবেদনে দুজন পাইলটের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- মেজর ইয়েল অ্যাশ, যিনি স্কোয়াড্রন ১১৯ (ব্যাট স্কোয়াড্রন)-এর ডেপুটি কমান্ডার এবং তার স্বামী বার প্রিন্স। ইয়েল অ্যাশ সম্পর্কে বলা হয়, তিনি ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট মেজর শিমন অ্যাশের নাতনি।

ইরানের একটি চ্যানেল জানায়, শুধু পরিচয় নয়, এসব পাইলট ও কমান্ডারের বসবাসের সুনির্দিষ্ট স্থানও এখন ইরানি গোয়েন্দা চিত্রে ধরা পড়েছে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তাদের বাড়ি ও চলাফেরার পথ পর্যন্ত নজরদারিতে রাখা হচ্ছে।

প্রতিবেদনে ইয়েল অ্যাশের এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয়, যেখানে তিনি বলেছিলেন ‘সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান।’ তবে চ্যানেলটি বলেছে, ‘আজ তিনি নিজেই আর নিরাপদ নন।’

ইরান জানিয়েছে, এই তথ্যভান্ডার ভবিষ্যতে প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে তাদের জন্য কৌশলগত সুবিধা এনে দেবে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ওপর চলমান যুদ্ধের সময় ইরানের প্রতিশোধমূলক হামলায় কয়েকজন পাইলটের বাড়িঘরে সরাসরি আঘাত হেনেছে।

এমন একটি হামলার পরিণতি তুলে ধরা হয় কেন্দ্রীয় ইসরায়েলি শহর ইয়াভনে-তে, যেখানে এক বিমানসেনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, ইরানি বাহিনী অন্তত ২২ দফা পাল্টা হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাগুলো। এই পাল্টা আঘাতেই ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয় বলে দাবি তেহরানের।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল তাদের এসব পাইলট ও সেনাকে ‘স্কুল’-এর মতো বেসামরিক স্থানে স্থানান্তর করে যেন ইরানকে পরে ‘বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে’ অভিযুক্ত করা যায়। তবে ইরান বলছে, তারা এসব কৌশল বুঝতে পেরেছে।

সবশেষে ইরান জানিয়েছে, এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে, তা শুধুই ‘একটি নমুনা’। ভবিষ্যতে আরও বহু গোপন তথ্য প্রকাশ করা হবে বলে সতর্ক করেছে তারা। এই তথ্য ফাঁস ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: পার্স নিউজ

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X