মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পেকে কেনার গুঞ্জনে রিয়ালের না 

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

২০২১ সালের পর আবারও পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদকে নিয়ে গুঞ্জনে সয়লাব বিশ্ব গণমাধ্যম। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ফরাসি বিশ্বকাপজয়ী তারকাকে পেতে রেকর্ড অঙ্কের প্রস্তাব দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে এমন খবরকে গুঞ্জন বলে অস্বীকার করেছে সর্বোচ্চ ইউরোপ সেরা দল রিয়াল মাদ্রিদ। খবর মার্কা।

প্যারিসের ক্লাবটিতে যে থাকতে চাইছেন না তা ইতোমধ্যে চিঠি দিয়ে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন এমবাপ্পে। এমনকি নতুন করে চুক্তিও করবেন না বলে চিঠিতে জানিয়ে দিয়েছেন এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।

পিএসজির মালিক নাসের আল খেলাইফিও সহজেই ছাড় দিচ্ছেন না এমবাপ্পেকে। দুইটি শর্ত বেঁধে দিয়েছেন পিএসজি তারকাকে। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন অথবা অন্য ক্লাবকে বেছে নেয়া। কারণ আগামী মৌসুমে এমবাপ্পের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে প্যারিসিয়ানদের। ফ্রি এজেন্ট হয়ে দল ত্যাগ করলে কোনো অর্থই পাবে না পিএসজি।

দলবদলের জনপ্রিয় গণমাধ্যম ট্রান্সফার নিউজ এক প্রতিবেদনে জানিয়েছিল, এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে পিএসজি। গণমাধ্যমটি আরও জানিয়েছে, রেকর্ড ২৫০ মিলিয়ন ইউরোতে এমবাপ্পেকে রিয়াল শিবিরে আনছেন ফোরেন্টিনো পেরেজ। প্রতিবেদন আরও বলা হয়েছে, ৫০ মিলিয়ন ইউরো পারফরম্যান্স বোনাস চুক্তিতে উল্লেখ থাকবে। তবে মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ফরাসি বিশ্বকাপজয়ী এমবাপ্পেকে দলে ভেড়ানোর খবর অস্বীকার করেছে রিয়াল। এমনকি দুপক্ষের মধ্যে এ সংক্রান্ত কোনো আলাপ-আলোচনাও হয়নি। অবশ্য আরএমসি স্পোর্ট ও মার্কা দাবি করেছে, স্পানিশ জায়ান্টরা অস্বীকার করলেও এমবাপ্পেকে পেতে চায় তারা। ফরাসি জায়ান্টদের ২০০ মিলিয়ান ইউরোর পরিশোধ করে দলে আনলে সবকিছু মিলে প্রায় ৪০০ মিলিয়ন ইউরো খরচ হবে মাদ্রিদের ক্লাবটির। আর রিয়াল এ বিষয়টি বেশ গুরুত্ব সহকারে মাথায় রেখেছে বলে আরএমসি স্পোর্ট ও মার্কা দাবি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X