মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রোমাতেই থাকছেন দিবালা

এএস রোমার তারকা ফুটবলার পাওলো দিবালা। ছবি : সংগৃহীত
এএস রোমার তারকা ফুটবলার পাওলো দিবালা। ছবি : সংগৃহীত

জুভেন্টাসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২২ সালে আরেক ইতালিয়ান জায়ান্ট এএস রোমায় যোগ দিয়েছিলেন পাওলো দিবালা। ২০২৫ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। কিন্তু ইংল্যান্ডের ক্লাব চেলসিতে যোগ দিতে যাচ্ছেন রোমা ফরোয়ার্ড। এমনই গুঞ্জন ডানা মেলেছে চলতি দলবদলের মৌসুমে।

২৯ বছর বয়সি আর্জেন্টাইন তারকা চেলসিতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই খবরকে শুধু অনুমান বলে উড়িয়ে দিয়েছেন রোমার ফুটবল তারকা।

আগস্টের ১৯ তারিখে শুরু হবে ইতালিয়ান লিগ সেরি আ। এরই মধ্যে নতুন মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করতে ইতালিতে পাড়ি দিয়েছেন দিবালা। তার ভাবনাতে এখন শুধু রোমায়। ইতালিয়ান ক্লাবটির হয়ে কীভাবে আগামীর চ্যালেঞ্জ জেতা যায়, তা নিয়েই ব্যস্ত বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

সংবাদমাধ্যমকে দিবালা বলেন, ‘অবশ্যই রোমায় আমি সুখী। আমি কি এখানে থাকছি? হ্যাঁ, আমরা কালই রোমার হয়ে অনুশীলন শুরু করব। আমি ক্লাবটির হয়ে শিরোপা জিততে চাই।’

আর্জেন্টিনার হয়ে ৩৮ ম্যাচে ৩ গোল করেছেন দিবালা। ২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে যোগ দেন তিনি। তুরিনের ওল্ড লেডিদের হয়ে পাঁচবার লিগ শিরোপা জয় করেছেন। ২০১৯-২০ মৌসুমে সেরি আর মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X