স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৬:২১ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের দায়ে জেল খাটা মেন্ডি ফিরছেন ফুটবলে

জেল খেটে এবার ফুটবল মাঠে ফিরছেন ফরাসি বেঞ্জামিন মেন্ডি। ছবি : সংগৃহীত
জেল খেটে এবার ফুটবল মাঠে ফিরছেন ফরাসি বেঞ্জামিন মেন্ডি। ছবি : সংগৃহীত

২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ের পর দলবদলে রেকর্ড ৫২ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন ফ্রান্সের বেঞ্জামিন মেন্ডি। তবে সাতটি ধর্ষণ ও দুটি ধর্ষণচেষ্টার অভিযোগে দুবছর জেল খাটেন এই ফরাসি ডিফেন্ডার। ফুটবল থেকে বিচ্ছেদ ঘটা মেন্ডি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ থেকে মুক্তি পেয়ে অবশেষে যোগ দিয়েছেন স্বদেশি ক্লাব লরিয়েন্তে।

গত জানুয়ারি মাসে ছয়টি ধর্ষণ ও একটি ধর্ষণচেষ্টার মামলায় অব্যাহতি পায় বেঞ্জামিন মেন্ডি। এবার গত শুক্রবার (১৪ জুলাই) বাকি দুই মামলা থেকেও ২৯ বছর বয়সী ডিফেন্ডারকে অব্যাহতি দিয়েছে ইংল্যান্ডের চেস্টার ক্রাউন আদালত।

ফরাসি সম্ভাবনাময় মিডফিল্ডার ক্যারিয়ারটা দুর্দান্তভাবে শুরু করেছিল। তবে একের পর এক ধর্ষণ মামলায় এলোমেলো হয়ে যায় জীবন ও ফুটবল ক্যারিয়ার। ধর্ষণের অভিযোগে দুবছর পর্যন্ত জেলে কাটাতে হয় তাকে। অবশেষে সব ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন এই ফরাসি ডিফেন্ডার। আবারও ফুটবলের সবুজ মাঠে ফিরেছেন মেন্ডি।

ম্যানচেস্টার সিটির সঙ্গে গত মাসের ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হয়েছে বেঞ্জামিন মেন্ডির। দুবছর কারাভোগের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছিল ফরাসি ডিফেন্ডারের ফুটবল ক্যারিয়ার নিয়ে। তবে আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হবার মাত্র চার দিনের মধ্যেই ফুটবলে ফেরার সুখবর পেয়েছেন মেন্ডি। ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব লরিয়েন্তের হয়ে দ্রুতই অনুশীলনে যোগ দেবেন তিনি। এমনটা তাদের ওয়েবসাইটে জানিয়েছে ফরাসি ক্লাবটি।

২০২১ সালের আগস্ট মাসে প্রথম মেন্ডির বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি ধর্ষণচেষ্টার অভিযোগ আনে চেশায়ার কনস্টাবুলারি। এরপরই গ্রেপ্তার হয়ে পুলিশের হেফাজতে থাকেন সাবেক ম্যান সিটি ডিফেন্ডার। জেলে থাকাকালে নভেম্বর মাসে আরও দুটি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন তিনি। আটক হওয়ার আগে সিটিজেনদের হয়ে ৭৫ ম্যাচে ২টি গোলের পাশাপাশি সহায়তা করেন আরও ১৪টিতে।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন বেঞ্জামিন মেন্ডি। ফাইনালে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছিল ফ্রান্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X