বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আগামীকাল পর্দা উঠছে নারী ফুটবল বিশ্বকাপের

আগামীকাল পর্দা উঠছে নবম ফিফা নারী ফুটবল বিশ্বকাপ আসর। ছবি : সংগৃহীত
আগামীকাল পর্দা উঠছে নবম ফিফা নারী ফুটবল বিশ্বকাপ আসর। ছবি : সংগৃহীত

আগামীকাল মাঠে গড়াবে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। ওশেনিয়ান দেশ অস্ট্রেলিয়া-নিউজল্যান্ডের যৌথ আয়োজনে প্রথমবারের মতো নারীদের বিশ্বকাপে ৩২টি দেশ অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাগতিক নিউজিল্যান্ড ও নরওয়ে ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী ফুটবলের সর্বোচ্চ আসরের। ২০ জুলাই থেকে শুরু হয়ে আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে নারী ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতাটি।

বিশ্বব্যাপী নারীদের ফুটবলকে এগিয়ে নিতে এবারের বিশ্বকাপকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ফিফা। গত বিশ্বকাপে ২৪ দল অংশগ্রহণ করেছিল। এবার দলের সংখ্যা বাড়িয়ে ৩২-এ উন্নীত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যা নারী ফুটবলকে পরিবর্তনের ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব বহন করে। এবার টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের জন্য ফেভারিট হিসেবে মাঠে নামছে যুক্তরাষ্ট্র।

২৪ জুলাই বিকেল ৫টায় ‘এফ’ গ্রপের ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। একই দিন ‘জি’ গ্রুপের ম্যাচে রাত ১২টায় ইতালির মুখোমুখি হবে আর্জেন্টাইন নারীরা। নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শুরু হবে ২২ জুলাই। সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নদের সঙ্গে লড়বে ভিয়েতনাম।

মোট ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে নারী বিশ্বকাপে। আগামী ২০ আগস্ট সিডনিতে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে নারী বিশ্বকাপের নবম আসরের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X