স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০২:২৪ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শ্বশুরের কাছ থেকে অদ্ভুত উপহার অলিম্পিকে সোনাজয়ীর

প্যারিস অলিম্পিকে সোনা জেতা পাকিস্তানের আরশাদ নাদিম। ছবি : সংগৃহীত
প্যারিস অলিম্পিকে সোনা জেতা পাকিস্তানের আরশাদ নাদিম। ছবি : সংগৃহীত

ভারতের নিরাজ চোপরাকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিকের জ্যাভেলিন থ্রোতে সোনা জেতেন পাকিস্তানের আরশাদ নাদিম। চলতি আসরে এটি পাকিস্তানের একমাত্র পদক। নিজ উদ্যোগে এ সাফল্য পেয়েছেন তিনি। তার খরচ জোগাড়ে চাঁদাও তুলে ছিলেন গ্রামবাসী।

চাঁদার টাকায় প্রস্তুতি নিয়ে দেশকে উপহার দেন অলিম্পিকের সোনার পদক। বিশ্ববাসীর কাছে উজ্জ্বল করেন নিজ গ্রামের নাম। তাই সোনা জয়ের পর অদ্ভুত এক উপহার পেয়েছেন তিনি। আস্ত একটা মহিষ দেওয়া হবে তাকে।

শ্বশুরের পক্ষ থেকে এ উপহার পেতে যাচ্ছেন নাদিম। সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন নাদিমের শ্বশুর মোহাম্মদ নওয়াজ। এ সময় তিনি বলেন, ‘গ্রাম্য প্রথা অনুযায়ী আমাদের এখানে মহিষ উপহার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানের। নাদিম বিশ্ব মঞ্চে সাফল্য পেলেও গ্রামকে ভুলে যাননি। তার বাড়ি এখনো গ্রামেই। এখনো তিনি গ্রামে বাবা-মা ও ভাইদের সঙ্গে থাকেন।’

অল্প বয়সে বিয়ে করেন ২৭ বছর বয়সী এ অ্যাথলেট। তবে সংসারের কারণে বিসর্জন দেননি নিজের স্বপ্ন। নওয়াজ আরও বলেন, ‘৬ বছর আগে যখন নাদিমের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেই, তখন সে ছোটখাটো একটা কাজ করত। তবে খেলার প্রতি সে খুবই নিষ্ঠাবান ছিল। সুযোগ পেলেই বাড়ির পাশে এবং মাঠে জ্যাভেলিন ছুঁড়ত। যখনই সে আমাদের বাড়ি আসে, কোনোকিছু নিয়েই অভিযোগ করে না। বাড়িতে যা থাকে, তাই খায়।’

প্যারিস অলিম্পিকে সোনা জয়ের পর ১০০ মিলিয়ন পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। পাঞ্জাবের গভর্নর দেবেন আরও ২ মিলিয়ন। সিন্ধের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে থাকছে আরও ৫০ মিলিয়ন পাকিস্তানি রুপি। এ ছাড়া পাকিস্তানের সর্বোচ্চ নাগরিকের সম্মান পেতে যাচ্ছেন নাদিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

১০

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

১১

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

১২

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৩

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

১৪

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

১৫

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

১৬

ফল-পাতা খেয়ে ৬ দিন, দস্যু আস্তানা থেকে পালিয়ে এলেন জেলে

১৭

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক নিয়োগ

১৮

বিশ্বকাপে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণের উদ্যোগ

১৯

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

২০
X