‎ ‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মহিষ চুরি করে পালানোর সময় গ্রেপ্তার ৩

পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন। ছবি : সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে দুর্গম চরাঞ্চলে মহিষ চুরি করে নৌকায় করে পালানোর সময় তিনজনকে আটক করেছেন স্থানীয় জনতা। পরে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন—উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের আশরাফুল ইসলাম ওরফে রফিক (২৬), হাতিয়া ইউনিয়নের বগাপাড়া গ্রামের মিলন মিয়া ওরফে আনিছুর (২৬) ও চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী গ্রামের রেজাউল করিম ওরফে আবু সাঈদ (২৫)।

‎স্থানীয়রা জানান, উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামের সিদ্দিক শেখের গোয়ালঘর থেকে চারটি মহিষ চুরি হয়ে যায়। এরপর সিদ্দিক শেখের পরিবার ও স্থানীয় লোকজন মহিষগুলো উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রোববার সকাল ৯টায় নদীর ঘাটে ৪টি মহিষ নৌকায় তুলতে দেখতে পায় তারা। এ সময় তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলে সদুত্তর দিতে না পারায় স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে চোরদের মারধর করে আটকে রাখে। খবর পেয়ে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম মহিষগুলো ও চোরদের পুলিশ হেফাজতে নেয়।

‎উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X