ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় সাঁতারের প্রথম দিন চার রেকর্ড

৫০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়ার পর বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি। ছবি : সংগৃহীত
৫০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়ার পর বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি। ছবি : সংগৃহীত

ম্যাক্স ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিন চারটি জাতীয় রেকর্ড হলো। সামিউল ইসলাম রাফি, যূথী আক্তার, রোমানা আক্তার ও কাজল মিয়া রেকর্ডগুলো গড়েছেন।

৫০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি রেকর্ড গড়ার পথে ২৬.৭৯ সেকেন্ড সময় নিয়েছেন। ২৬.৯০ সেকেন্ডের আগের রেকর্ড ছিল এ সাঁতারুর দখলেই। নারীদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়ার পথে নৌবাহিনীর যূথী আক্তার ৩২.৭৪ সেকেন্ড সময় নিয়েছেন। ২০২১ সালে এ সাঁতারুই আগের রেকর্ড গড়েছিলেন, সেটা ছিল ৩২.৭৫ সেকেন্ডের। ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ার পথে কাজল মিয়া সময় নিয়েছেন ২ মিনিট ৯.৪১ সেকেন্ড। ২০২৩ সালে ২ মিনিট ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডের মালিক ছিলেন কাজল মিয়াই। নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের পথে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার সময় নিলেন ১ মিনিট ১৮.২৭ সেকেন্ড। ২০২১ সালে ১ মিনিট ১৯.০০ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীর মরিয়ম আক্তারের গড়া রেকর্ড ভেঙেছেন তিনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল এস এস আবুল কালাম আজাদ।

আসরের প্রথম দিন সাঁতারে ১০ ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রথম দিনে বাংলাদেশ নৌবাহিনী ৭ স্বর্ণ, ৬ রুপা এবং ৩ ব্রোঞ্জ পদক জিতেছে। বাংলাদেশ সেনাবাহিনী ৩ স্বর্ণ, ৪ রুপা এবং ৫ ব্রোঞ্জ জিতেছে। বিকেএসপির অর্জনের তালিকায় ছিল ২ ব্রোঞ্জ পদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X