স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের কাছে ১০ গোলে বিধ্বস্ত আর্জেন্টিনা

বিচ ফুটবলে আর্জেন্টিনাকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত
বিচ ফুটবলে আর্জেন্টিনাকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রেক্ষাপটে ফুটবল মানেই ব্রাজিল-আর্জেন্টিনা। আর যদি এই দল দুটি মুখোমুখি হয়, তাহলে তো কথাই নেই! শুধু বাংলাদেশ নয়, লাতিন আমেরিকার দেশ দুটির লড়াই ভিন্ন মাত্রা যোগ করায় এই মহারণের অপেক্ষায় থাকে গোটা ফুটবল বিশ্ব। এবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখা গেল চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দেখা সুখকর ছিল না আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ বিচ সকার দলের জন্য।

অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই রয়েছে এক গ্রুপে। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল। যেখানে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ১০ গোল দেয় সেলেসাওরা। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

৫ আগস্ট চিলির ইকুইকে শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। ১৩ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের । ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে এবং কলম্বিয়া। সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি আর অপর সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া ও প্যারাগুয়ে। শনিবার (১২ আগস্ট) ভোরে দ্বিতীয় সেমিতে মুখোমুখি ব্রাজিল ও চিলি। তার আগে প্রথম সেমিতে লড়বে প্যারাগুয়ে-কলম্বিয়া।

১০ দলের এই টুর্নামেন্টে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের অবস্থান ছিল গ্রুপ ‘বি’ তে। ব্রাজিল নিজেদের চার ম্যাচে চার জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। তবে আর্জেন্টিনার চার ম্যাচে জয় কেবল একটিতে। যার ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X