স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন কবে কখন ম্যাচ

ভিন্ন প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ‍ছবি : সংগৃহীত
ভিন্ন প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ‍ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ খেলার টিকিট ইতোমধ্যেই নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা দারুণ সময় পার করলেও দাপুটে ফুটবল খেলতে পারেনি সেলেসাওরা। তবে বৈশ্বিক আসরে জায়গায় নিশ্চিত হওয়ায় এখন দুই দলের সামনেই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার উপলক্ষ। আর সে লক্ষ্যে অন্য দলের সঙ্গে চলতি মাসে প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১১ অক্টোবর প্রথম প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে। মায়ামিতে এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে লিওনেল স্কালোনির দল মাঠে নামবে ১৪ অক্টোবর। সে ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়। এ দুটি ম্যাচের জন্য তিন দিন আগেই ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি।

অন্যদিকে, আর্জেন্টিনার মতো ব্রাজিলও অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ১০ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৫টায় সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর ভোর সাড়ে ৪টায় টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপের আগেও একই পথ অনুসরণ করেছিল ব্রাজিল।

সেবারও এশিয়ান দেশ দুটিতে সফরে এসেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং টোকিও’র ন্যাশনাল স্টেডিয়ামে জাপানকে ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X