স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০২:০৫ এএম
অনলাইন সংস্করণ

শতবর্ষ উদযাপন স্কুল টুর্নামেন্টে সাজিদ ও সাফায়েত চ্যাম্পিয়ন

শতবর্ষ উদযাপন স্কুল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা
শতবর্ষ উদযাপন স্কুল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আই ই টি সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক র‍্যাপিড স্কুল চেস টুর্নামেন্টে ষষ্ঠ থেকে দশম শ্রেণি বিভাগে বাংলাদেশ ওপেন স্কুলের ছাত্র ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল ইসলাম ৭ ম্যাচে শতভাগ জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে টানা ৭ জয় নিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সাফায়েত কিবরিয়া আজান ।

শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মর্তুজা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ড. শোয়েব রিয়াজ আলম বিজয়ীদের হাতে ট্রফি, অর্থ পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পাক্ষিক ক্রীড়াজগত সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মিসেস আঞ্জুমান আরা আকসির। এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব।

অপর বিজয়ীরা হলেন প্রথম থেকে পঞ্চম শ্রেণি বিভাগে রানারআপ থেকে দ্বাদশ হয়েছেন যথাক্রমে জোয়েনা মেহবিস, মো. মাবরুর রাদ, নিয়ামুল কাঞ্চন আয়াত, অরণ্য রায়, আরিয়ান সামির আনান, নীলাভ কুমার গুপ্ত, অনুপ্রিয়া সাহা,তালিব আহমদ মাহরুস শাহরিদ শায়ান, তাসকিন রহমান ও আজমান ইউসুফ আয়ান। অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি বিভাগে রানারআপ থেকে দ্বাদশ হয়েছেন যথাক্রমে রায়ান রশিদ মুগ্ধ, ফাহাদ বিন আবু আহসান, নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী, আমিনুল হাসান সুদিন, সিয়াম চৌধুরী, মো. রিয়াদ রহমান, আসফাক সাফিন আহনাফ, মো. আবিদুর রহমান, মো. রোহান খান, শিমন আহমেদ ও জাকিয়া আক্তার।

উল্লেখ্য হেরিটেজ স্কুলের পৃষ্ঠপোষকতায় আর্কষণীয় ট্রফি, মেডেল ও সাটিফিকেটসহ মোট ৬০ হাজার টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বিভিন্ন স্কুলের ৮০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ ও ফিদে আরবিটার মোহাম্মদ শামীম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X