স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

কাবাডির ফাইনালে বিজিবি-সেনাবাহিনী, আনসার-পুলিশ

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ। ছবি : সংগৃহীত
জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ। ছবি : সংগৃহীত

‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত লড়াই আজ (০৩ জানুয়ারি)। পুরুষ বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে নারী বিভাগের ট্রফি জয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ।

শনিবার রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উভয় বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। পুরুষ দলের ফাইনাল ম্যাচটি বিকাল ৪টায় এবং নারী দলের ফাইনাল ম্যাচটি বিকাল ৫টায় শুরু হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

গতকাল অনুষ্ঠিত হয়েছে উভয় বিভাগের সেমিফাইনাল ম্যাচ। নারী বিভাগের প্রথম সেমিফাইনালটি ছিল আসরের অন্যতম সেরা ম্যাচ। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত বিজিবি ও আনসার দল মাঠের লড়াইয়ে একে অপরকে ছাড় দেয়নি। প্রথমার্ধে ১৬-১৫ পয়েন্টে এগিয়ে ছিল আনসার। বিরতির পর বিজিবি একবার আনসারকে অল আউট করে লিড নিলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় নির্ধারিত সময়ের খেলা ৩২-৩২ পয়েন্টে সমতায় শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৩৯-৩৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ আনসার।

দ্বিতীয় সেমিফাইনালে অবশ্য লড়াই ছিল একপেশে। বাংলাদেশ পুলিশ দলের দাপটে দাঁড়াতেই পারেনি রাঙ্গামাটির মেয়েরা। প্রথমার্ধে ৩১-৬ পয়েন্টে এগিয়ে থাকা পুলিশ ম্যাচটি জিতে নেয় ৬২-১৮ পয়েন্টের বিশাল ব্যবধানে।

পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে বিজিবি মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর। প্রথমার্ধে ২৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিজিবি আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় নৌবাহিনী। তবে শেষ পর্যন্ত লড়াই করেও ৩ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় তাদের। ৪০-৩৭ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনালে ওঠে বিজিবি।

দ্বিতীয় সেমিফাইনালে সেনাবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে সমানে সমান লড়াই দেখা যায়। প্রথমার্ধে দুই দলের পয়েন্ট ছিল ১৩-১৩। দ্বিতীয়ার্ধেও পয়েন্টের লড়াই চলতে থাকে সমান্তরালে। শেষ পর্যন্ত সেনাবাহিনী ৩৩-৩০ পয়েন্টে বিমানবাহিনীকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১০

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১১

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৩

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৬

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৭

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৮

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৯

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

২০
X