সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১০:০৫ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট মহিলা ক্রীড়া সংস্থার কমিটিতে চমক: ১১ সদস্যই পুরুষ!

সিলেট বিভাগ। গ্রাফিক্স : কালবেলা
সিলেট বিভাগ। গ্রাফিক্স : কালবেলা

সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার জন্য গঠিত ১১ সদস্যের নতুন এডহক কমিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। কারণ, ‘মহিলা’ ক্রীড়া সংস্থার কমিটিতে আশ্চর্যজনকভাবে কোনো নারী সদস্যেরই স্থান হয়নি!

জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বৃহস্পতিবার (১৯ জুন)। তবে এতে থাকা ১১ জন সদস্যই পুরুষ – যা সামাজিক ও ক্রীড়া মহলে বিস্ময়ের জন্ম দিয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন-নবী (পদাধিকার বলে)। সদস্য হিসেবে রাখা হয়েছে ক্রীড়াঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখকে। এদের মধ্যে রয়েছেন- ক্রীড়া সংগঠক শাহজাহান আলী, সাবেক ফুটবলার ও সংগঠক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, ক্রিকেট কোচ রাহাত শামস, ক্রীড়া সংগঠক মো. মোকাম্মেল হক, সাবেক ফুটবলার আবিবুল বারি আয়হান, ছাত্র প্রতিনিধি নাইম শেহজাদ, ক্রীড়া সাংবাদিক এনামুল হক জুবের।

এছাড়া, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উপ-পরিচালক পদাধিকার বলে কমিটির সদস্য সচিব হিসেবে মো. ফখরুজ্জামান দায়িত্ব পালন করবেন। এদিকে, একজন নারীও না রাখায় নারী ক্রীড়া উন্নয়নের প্রশ্নে এই কমিটির যথার্থতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। নারীদের প্রতিনিধিত্বহীন এই কমিটি কিভাবে মহিলা ক্রীড়াঙ্গনের উন্নয়ন সাধন করবে – এমন উদ্বেগ জানাচ্ছেন ক্রীড়া সংশ্লিষ্ট ও সমাজকর্মীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সচেতন ক্রীড়ানুরাগীরা নারীদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে বলছেন, নারীদের বিষয় নারীরাই সবচেয়ে ভালো বোঝেন। এমন সংস্থায় নারীদের উপেক্ষা অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X