সিলেট ব্যুরো
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে দেশের ২৪তম স্থলবন্দরের যাত্রা শুরু 

ভোলাগঞ্জ স্থলবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। ছবি  : কালবেলা
ভোলাগঞ্জ স্থলবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ভোলাগঞ্জ স্থলবন্দর।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলাগঞ্জ স্থলবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সংশ্লিষ্টরা জানান, ৫২ একর জায়গাজুড়ে এই স্থলবন্দরটি চালু হওয়ার মধ্য দিয়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভুটানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে। পাশাপাশি প্রতিবছর শত কোটি টাকার রাজস্ব আয় হবে।

জানা গেছে, ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে চুনাপাথর আমদানি করা হয়ে থাকে। ২০ বছর ধরে ভারত থেকে পাথর আমদানির অন্যতম রুট সিলেটের ভোলাগঞ্জ শুল্ক স্টেশনকে ২০১৯ সালে স্থলবন্দর ঘোষণা করে সরকার। দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে ঘোষণার চার বছর পর জমি অধিগ্রহণসহ নানা ঝামেলা চুকিয়ে গেল বছরের জুন মাসে ১৭৫ কোটি টাকা ব্যয়ে স্থলবন্দর নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X