মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের স্বপ্ন জিইয়ে রাখল বাংলাদেশ

বাংলাদেশ হকি দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ হকি দল। ছবি : সংগৃহীত

ভারতের রাজগিরে এশিয়া কাপ হকিতে দারুণ জয় পেল বাংলাদেশ। বৃহস্পতিবার কাজাখস্তানের বিপক্ষে লাল-সবুজরা ৫-১ ব্যবধানে জিতে শুধু টুর্নামেন্টেই নয়, বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়েও টিকে রইল।

প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলা শুরু করে বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। এরপর দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আবারও গোল করে ব্যবধান বাড়ান তিনি। বিরতির আগে রোমান সরকারের গোলে ৩-০তে এগিয়ে যায় লাল-সবুজরা।

বিরতির পর দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে রোমান করেন তার দ্বিতীয় গোল। পরের মিনিটেই তৈয়ব আলীর ফিল্ড গোল স্কোরলাইন নিয়ে যায় ৫-০ তে। যদিও ৩৭ মিনিটে একটি গোল শোধ করে কাজাখস্তান। তবে তাতে ম্যাচের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানেই জয়ের হাসি হেসেছে বাংলাদেশ।

এই জয়ে এশিয়া কাপে বাংলাদেশ লড়বে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। আগামী রোববার বিকেল ৩টায় প্রতিপক্ষ হবে জাপান। সেই ম্যাচে জিততে পারলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেবে জহিরুল ইসলাম রাজনের দল। তবে হেরে গেলে অপেক্ষা করতে হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজের।

কাজাখস্তান অবশ্য এই হারে নেমে যাবে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে, যেখানে প্রতিপক্ষ হবে চায়নিজ তাইপে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X