স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ ভারতের

মেয়েদের এশিয়া কাপ হকির ফাইনাল হেরেছে ভারত। ‍ছবি : সংগৃহীত
মেয়েদের এশিয়া কাপ হকির ফাইনাল হেরেছে ভারত। ‍ছবি : সংগৃহীত

স্বপ্নভঙ্গ ভারতের। গত সপ্তাহেই দেশটির ছেলেরা এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল। একই পথে হাঁটছিল মেয়েরাও। মেয়েদের এশিয়া কাপ হকিতে ফাইনালেও উঠেছিল ভারত। তবে ফাইনাল হেরে শিরোপা উল্লাসে মাতা হয়নি তাদের।

রোববার ফাইনালে আয়োজক চীনের সামনে দাঁড়াতেই পারল না হরেন্দ্র সিংয়ের টিম। ৪-১ গোলে ভারতকে হারিয়ে এশিয়া সেরা হওয়ার পাশাপাশি চীন যোগ্যতা অর্জন করে নিল পরের বছর বিশ্বকাপ হকিতে সরাসরি খেলারও।

এশিয়া কাপের শিরোপার পাশাপাশি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্যে ম্যাচের শুরুতেই জ্বলে ওঠেন ভারতের মেয়েরা। খেলার শুরুতেই গোল তুলে নেয় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন নবনীত কৌর। প্রথম কোয়ার্টারে দাপট রেখেই ভারত ১-০ এগিয়েও থাকে।

গোল হজম করে ভারতের ওপর আক্রমণ বাড়াতে থাকে চীন। রীতিমতো কোণঠাসা করে ফেলে তাদের। ২১ মিনিটে সমতা ফেরান চীনের জিক্সিয়া। বিরতির সময় ফল ১-১ ছিল। বিরতির পর চীনের আক্রমণে ভেসে যায় ভারত। হারে সুপার ফোরের মতোই ১-৪ গোলে। আট বছর পর এশিয়া কাপ থেকে ভারত পদক নিয়ে ফিরলেও শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্ন অধরাই রয়ে গেল তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X