মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জাপানের কাছে ভরাডুবির পর পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের রাজগিরে এশিয়া কাপ হকির পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আবারও হতাশ করল বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জাপানের বিপক্ষে লড়াইটা টিকল শুধু প্রথম কোয়ার্টার পর্যন্ত, এরপর একের পর এক গোল হজম করে বড় ব্যবধানেই হারল মশিউর রহমানের দল। আজ বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে জাপানের কাছে ৬–১ গোলে হেরে ষষ্ঠ হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। দলের একমাত্র গোলটি করেছেন আমিরুল ইসলাম।

বাংলাদেশ ম্যাচের শুরুতে লড়াই জমিয়ে তুললেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথম আট মিনিটে তিনবার পেনাল্টি কর্নার পেলেও কোনোটি রূপ নিতে পারেনি গোল হিসেবে। উল্টো নবম মিনিটেই জাপানের প্রথম আঘাত হজম করতে হয়। কোয়ার্টারের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন শিনোহারা রোসুকে। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি, তবে বিরতির পর তৃতীয় কোয়ার্টারে টানা দুটি গোল খেয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে আমিরুলের এক গোল কেবল ব্যবধান কমালেও আরও দুইবার জালে বল জড়ায় জাপান।

ষষ্ঠ হয়ে সরাসরি বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ নেই বাংলাদেশের। তবে পাকিস্তানের নাম প্রত্যাহারের কারণে এশিয়ান হকি ফেডারেশন বিশেষ নিয়মে সুযোগ রাখছে ষষ্ঠ দলের জন্য। সে অনুযায়ী পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। সেই সিরিজ জিতলেই বিশ্বকাপ বাছাই পর্বে খেলার টিকিট মিলবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানিয়েছেন, সিরিজ ঢাকায় আয়োজনের চেষ্টা করা হবে: “আমরা চেষ্টা করব ঢাকায় সিরিজটা আয়োজন করতে। যদিও আমাদের টার্ফ পুরনো, তবে এশিয়ান হকির পর্যবেক্ষক দল সন্তুষ্ট হলে সমস্যা হবে না।”

১৯৮২ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ১২ বার এশিয়া কাপ হকিতে খেলেছে বাংলাদেশ। তবে সর্বোচ্চ সাফল্য একবারই—পঞ্চম স্থান। এবারও সেই সীমানা অতিক্রম করা গেল না, বরং এখন বিশ্বকাপের স্বপ্ন টিকে আছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X