স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান

জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। ছবি: সংগৃহীত
জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ক্রিকেটে যেমন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে হাইব্রিড মডেলে, হকিতে তেমন কোনো ছাড় মিলল না। ফলে কঠিন এক সিদ্ধান্ত নিতে বাধ্য হলো পাকিস্তান।

আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাড়ুতে পর্দা উঠতে যাচ্ছে জুনিয়র হকি বিশ্বকাপের। কিন্তু টুর্নামেন্ট শুরুর এক মাস আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে, শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো।

পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল ভারত, চিলি এবং সুইজারল্যান্ড। পাকিস্তান নাম তুলে নেওয়ায় তাদের জায়গায় কারা সুযোগ পাবে, তা এখনও জানায়নি আইএইচএফ। দ্রুত পরিবর্তিত দেশের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেন, ‘পাকিস্তানের জন্য আমাদের দরজা সব সময় খোলা। ওরা খেলতে আসবে কি না, সেটা ওদের ব্যাপার। কিন্তু লম্বা সময় ধরে অপেক্ষা করা সম্ভব নয়।’ উল্লেখ্য, পাকিস্তান এশিয়া কাপ হকি খেলতে ভারতে না আসায় তাদের পরিবর্তে খেলেছিল বাংলাদেশ।

জুনিয়র হকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর নিরপেক্ষ ভেন্যুতে খেলার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)। সংস্থাটির মহাসচিব রানা মুজাহিদ বলেন, ‘আমরা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অনুরোধ করেছি যেন তারা নিরপেক্ষ কোনো ভেন্যুতে আমাদের ম্যাচগুলো আয়োজন করে। ভারতে অনুষ্ঠিত বড় টুর্নামেন্টগুলোতে অংশ নিতে না পারা আমাদের হকির ক্ষতি করছে। যখন ভারতীয় ক্রীড়াবিদরাই নিরপেক্ষ ভেন্যুতেও আমাদের সঙ্গে হাত মেলাতে চান না, তখন কীভাবে আশা করা যায় যে আমরা ভারতে গিয়ে খেলব?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X