ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হকি নির্বাচন নিয়ে রিট

বাংলাদেশ হকি দল । ছবি : সংগৃহীত
বাংলাদেশ হকি দল । ছবি : সংগৃহীত

বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে ২৮ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ২৮ জন। অতিরিক্ত প্রার্থী না থাকা ভোটযুদ্ধে যেতে হয়নি। এরই মধ্যে পরবর্তী নির্বাহী কমিটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণাও করা হয়েছে। তপশিল অনুযায়ী কমিটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা ছিল। কিন্তু এক রিটের কারণে সেটা বিলম্বিত হচ্ছে।

খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি ছিল সাজেদ এ এ আদেলের। সাবেক এ হকি খেলোয়াড়ের দাবি, নির্বাচন কমিশনে এ-সংক্রান্ত অভিযোগ করতে দেওয়া হয়নি। খসড়া ভোটার তালিকার ওপর সে আপত্তির নিষ্পত্তি চেয়ে রিট করেছেন সাবেক এ খেলোয়াড়। আদালত খসড়া ভোটার তালিকার ওপর ওই আপত্তি তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে হকি ফেডারেশনের জন্য গঠিত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

‘খসড়া ভোটার তালিকার ওপর আপত্তির নিষ্পত্তি চেয়ে রিট করেছেন সাজেদ এ এ আদেল। এ-সংক্রান্ত কাগজপত্র নির্বাচন কমিশন পেয়েছে। দ্রুতই খসড়া ভোটার তালিকার ওপর শুনানি হবে। বিষয়টি নিষ্পত্তি করার পরই নির্বাচিত কমিটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে’ -কালবেলাকে বলছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা ও হকি ফেডারেশনের জন্য গঠিত নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা এস এম কবিরুল হাসান।

এদিকে সাজেদ এ এ আদেল বলেন, ‘আমার কাউন্সিলরশিপ কেড়ে নেওয়া হয়েছে। আমি সেটা ফেরত চাই। এ কারণেই আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি চাই ফের হকি ফেডারেশনের নির্বাচনে তপশিল ঘোষণা করে নির্বাচন দেওয়া হোক। আমি নির্বাচন করতে চাই, এটা আমার অধিকার’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X