স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

লিটন দাস ও প্রধান নির্বাচক লিপু। ছবি : সংগৃহীত
লিটন দাস ও প্রধান নির্বাচক লিপু। ছবি : সংগৃহীত

মাঠের খেলা শুরুর আগেই মাঠের বাইরের ঘটনায় উত্তাপ দেশের ক্রীড়াঙ্গন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি শামীম পাটোয়ারীর। তাকে বাদ দেওয়া প্রসঙ্গে বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন অধিনায়ক লিটন দাস।

তিনি দাবি করেন, তার মতামত না নিয়েই দল থেকে বাদ দেওয়া হয়েছে শামীমকে। লিটন এদিন প্রশ্ন তোলেন দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও। লিটনের এমন অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লিপু দাবি করেন, লিটন দাসের সঙ্গে কথা বলেই শামীমকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অবশ্যই কথা হয়েছে (লিটনের সঙ্গে)। লিটন ও হেড কোচের কথা আমরা শুনেছি। কথা বলে মনে হয়েছে কোচ ও ক্যাপ্টেন শামীমকে দলে রাখার পক্ষে।’

কোচ ও অধিনায়কের চাওয়ার পরও কেন শামীমকে দলে রাখা হয়নি সে জবাবও দিয়েছেন প্রধান নির্বাচক। তিনি মনে করেন, দল নির্বাচনের চূড়ান্ত ক্ষমতাটা নির্বাচকদেরই।

গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমরা যারা নির্বাচক আছি, আমাদের একটা সীমারেখা আছে। ক্যাপ্টেন, কোচেরও একটা সীমারেখা আছে। আই থিংক উই আর দ্য সুপ্রিম অথোরিটি- দল সিলেকশনের ব্যাপারে। আমরা যেটা ভালো মনে করি, তাই করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১১

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১২

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৩

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৪

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৫

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৭

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৮

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৯

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

২০
X