স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিক্সিং কেলেঙ্কারিতে শ্রীলঙ্কায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশের কারাদণ্ড

তামিম রহমান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ছবি : সংগৃহীত
তামিম রহমান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ছবি : সংগৃহীত

ফিক্সিংয়ের দায়ে লঙ্কান প্রিমিয়ার লিগের দল (এলপিএল) ডাম্বুলা থান্ডারসের মালিককে বুধবার (২২ জানুয়ারি) চার বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার একটি আদালত। শুধু তাই নয়? কারাদণ্ডের পাশাপাশি ২ কোটি ৪০ লাখ শ্রীলঙ্কান রুপি জরিমানাও করা হয়েছে। আদালতের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিত ব্যক্তির নাম তামিম রহমান, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তামিম এক খেলোয়াড়কে প্রভাবিত করার চেষ্টা এবং জুয়া আয়োজনের অভিযোগ স্বীকার করেছেন। আদালতের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, দোষ স্বীকার করার পর তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং চার বছরের দণ্ড দিয়ে পাঁচ বছরের জন্য স্থগিত করা হয়েছে।

ডাম্বুলা থান্ডারসের মালিকের বিরুদ্ধে দণ্ড দেওয়া হয়েছে শ্রীলঙ্কার ২০১৯ সালের একটি আইনে। যা খেলাধুলায় দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছিল। ২০২৪ সালে তামিমকে কলম্বো বিমানবন্দরে দুবাইগামী বিমানে ওঠার আগে আটক করা হয়। কয়েক সপ্তাহ আটক থাকার পর তিনি জামিনে বের হন।

আদালত কর্মকর্তা জানিয়েছেন, এই মামলায় জড়িত ডাম্বুলার ম্যানেজার মুজিব উর রেহমান নামের একজন পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X