স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ান সার্ফিংয়ের তৃতীয় রাউন্ডে মান্নান

এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের মোহাম্মদ মান্নান।
এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের মোহাম্মদ মান্নান।

এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডের হিটে সর্বোচ্চ স্কোর করে তৃতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের মোহাম্মদ মান্নান। আজ (১২ জুলাই) মালদ্বীপের সার্ফ কে টুলুসদো দ্বীপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুষদের ওপেন বিভাগের সপ্তম প্রথম হিটে প্রথম স্থান নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন মান্নান। হিটে তিনি ১০.৬৬ পয়েন্ট নিয়ে ১ম স্থান লাভ করেন।

১০.৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন স্বাগতিক মালদ্বীপের সার্ফার এডাম মুঈন ইব্রাহিম। ৫.৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন থাইল্যান্ডের নাত্রি।

আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের প্রথম হিটে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন মান্নান। ওই গ্রুপ তার প্রতিপক্ষ যথাক্রমে ভারতের রমেশ বুদিহাল, মালদ্বীপের আবদুল্লাহ আরিফ ও সিঙ্গাপুরের জুলিয়ান মার্ক।

বুধবার দিনের শুরুতেই অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের প্রথম হিটে প্রতিদ্বন্দ্বিতায় নামেন মান্নান। এই সময় তিনি তিনটি রাইড নেন (তিনটি ঢেউ)। প্রথম রাইডে ৪.৩৩ পয়েন্ট এবং পরের দুটি যথাক্রমে ১.৫০ ও ৬.৩৩ পয়েন্ট লাভ করেন। নিয়ম অনুযায়ী সেরা দুটি রাইডের পয়েন্টই গণনা করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়ার ১৮টি দেশ। বাংলাদেশ ছাড়াও অন্য দেশগুলো হচ্ছে ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মঙ্গোলিয়া, চাইনিজ তাইপে, সৌদি আরব, ফিলিস্তিন, আফগানিস্তান, লেবানন, থাইলান্ড, ইরান, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক মালদ্বীপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X