ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন বিকেএসপি, সেরা সাঁতারু তোফায়েল–অ্যানি

সেরা সাঁতারুর স্বীকৃতি পেয়েছেন বিকেএসপির মোহাম্মদ তোফায়েল ও অ্যানি আক্তার। ছবি : কালবেলা
সেরা সাঁতারুর স্বীকৃতি পেয়েছেন বিকেএসপির মোহাম্মদ তোফায়েল ও অ্যানি আক্তার। ছবি : কালবেলা

সাইফপাওয়ারটেক ৩৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। ৮৪ সোনা, ৫৭ রুপা ও ১৬ ব্রোঞ্জ পেয়েছে প্রতিষ্ঠানটি। ৫ স্বর্ণ, ৭ রৌপ্য ও ২২ ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ কিশোরগঞ্জ নিকলী সুইমিং ক্লাব।

ছেলেদের বিভাগে সেরা সাঁতারুর স্বীকৃতি পেয়েছেন বিকেএসপির মোহাম্মদ তোফায়েল। তিনি ৯ স্বর্ণ ও ১ রৌপ্য জিতেছেন। এ অর্জনের পথে দুই ইভেন্টে জাতীয় রেকর্ডও গড়েছেন কিশোরগঞ্জের নিকলী থেকে উঠে আসা এ সাঁতারু। মেয়েদের বিভাগে সেরা সাঁতারু হয়েছেন অ্যানি আক্তার। বিকেএসপির এ সাঁতারু ১২ স্বর্ণ জিতেছেন, যার মধ্যে পাঁচটিতে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড! মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে মঙ্গলবার (২৮ মে) শেষ দিনে অনুষ্ঠিত হয়েছে ২০ ইভেন্ট। শেষ দিনে হয়েছে আরও ৪ রেকর্ড। সব মিলিয়ে সাঁতারে রেকর্ড হয়েছে ২০ ইভেন্টে।

বিকেএসপির দ্বাদশ শ্রেণির ছাত্র তোফায়েল ২০১৪ সালে প্রথম বয়সভিত্তিক সাঁতারে অংশ নেন। কখনো অবশ্য সেরা সাঁতারুর স্বীকৃতি পাননি।

এবার সে আক্ষেপ দূর করতে পেরে খুশি কৃতী এ সাঁতারু। তিনি বলেন, ‘আমার আত্মবিশ্বাস ছিল, ভালো কিছু করতে পারব। কারণ আমার প্রস্তুতি ভালো ছিল। একসঙ্গে অনেকগুলো ইভেন্টে খেলা কঠিন ছিল। সকল কষ্ট দূর হয়ে গেছে সেরা সাঁতারু হওয়ার পর।’

অ্যানির ক্ষেত্রে সেরা সাঁতারু হওয়ার অভিজ্ঞতা অবশ্য প্রথম নয়। ২০১৯ ও ২০২২ সালের পর হ্যাটট্রিক করার পর উচ্ছ্বসিত কুষ্টিয়ার আমলার এ কিশোরী। তিনি বলেন, ‘দ্বিতীয় দিনটা বাজে কেটেছে, সেদিন কোনো রেকর্ড হয়নি। ভেবেছিলাম এবার হয়তো সেরা সাঁতারুর পুরস্কারটা হাতছাড়া হচ্ছে; কিন্তু পরের দুদিন সেরা টাইমিং করেছি। শেষ পর্যন্ত সেরা হতে পেরে খুব ভালো লাগছে।’

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X