স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:০৩ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

চোখের সামনে রেকর্ড হারালেন ফেলপস

লিঁও মারশঁকে অভিনন্দন জানাতে ভোলেননি ফেলপস। ছবি : সংগৃহীত
লিঁও মারশঁকে অভিনন্দন জানাতে ভোলেননি ফেলপস। ছবি : সংগৃহীত

কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে সফল ক্রীড়াবিদের একজন। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি জিতেছেন ২৩টি স্বর্ণ। ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে, ২০০ মিটার ফ্রি স্টাইল এবং ১০০ ও ২০০ মিটার বাটারফ্লাইয়ের বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ছাড়া বাকি ইভেন্টগুলোতে আগেই হারিয়েছিলেন নিজের রেকর্ড। এবার ৪০০ মিটারে ফেলপসের শেষ ব্যক্তিগত সাঁতারের বিশ্ব রেকর্ডটাও ভেঙে দিলেন ফ্রান্সের লিঁও মারশঁ।

জাপানের ফুকুওকাতে সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইভেন্টটি মারশঁ জিতে নেন ৪ মিনিট ০২.৫০ সেকন্ড সময় নিয়ে। ফেলপসের চেয়ে তিনি সময় নিয়েছেন এক সেকেন্ড কম। যুক্তরাষ্ট্রের কারসন ফস্টার ও জাপানের দাইয়া সেতোকে হয়েছেন দ্বিতীয় ও তৃতীয়।

ইভেন্ট শুরু করার আগেই মারশঁ আশা করেছিলেন রেকর্ড ভাঙবেন। তিনি বলেছিলেন, ফেলপসের রেকর্ড নিজের করে নেওয়াটা বিশ্বের অন্যতম সেরা সাঁতারু হিসেবে নিজেকে প্রতিষ্ঠার পথে আরেকটি বড় পদক্ষেপ হবে।

২০১৬ সালে অবসর নেওয়ার সময় ফেলপসের ৪০০ মিটার ব্যক্তিগত মিডল ছাড়াও ১০০ ও ২০০ মিটার বাটারফ্লাইয়ের রেকর্ড টিকে ছিল। কিন্তু ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালেব ড্রেসেল ১০০ মিটার বাটারফ্লাই ও হাঙ্গেরির ক্রিস্তফ মিলাক ২০০ মিটার বাটারফ্লাইয়ের রেকর্ড নিজেদের করে নেন। ফেলপস অবশ্য এখনো একটি বিশ্ব রেকর্ডের অংশ হিসেবে আছেন। সেটি দলীয়, ৪*১০০ মিটার রিলের। এটি ২০০৮ বেইজিং অলিম্পিকে হওয়া ২১টি বিশ্ব রেকর্ডের একটি।

মারশঁর সাঁতারের সময় কমেন্ট্রি করছিলেন ফেলপস। পুরস্কার বিতরণীর সময় মারশঁকে অভিনন্দন জানান তিনি। ছবিও তোলেন। পরে ফেলপসের সংগে কথোপকথনের কথা তুলে ধরেন মারশঁ, 'আমার সাঁতারের ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি যা দারুণ একটা ব্যাপার। আমাকে অনেক কথা বললেন, বললেন তুমি এর চেয়েও ভালো করতে পারবে। আমার জন্য দারুণ একটা দিন কাটল।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১০

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১১

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১২

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৩

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৪

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৬

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৭

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৮

রামিসা হত্যা মামলার রায় আজ

১৯

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

২০
X