কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাফেল ড্রয়ে কর্মী পেলেন বেতনসহ ৩৬৫ দিন ছুটি

র‌্যাফেল ড্রয়ে কর্মী পেলেন বেতনসহ ৩৬৫ দিন ছুটি

করোনার কারণে তিন বছর পর হলো একটি কোম্পানির বার্ষিক ডিনার পার্টি। কর্মীদের জন্য এতে ছিল র‌্যাফেল ড্র পর্ব। এ র‌্যাফেল ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে এক কর্মী জিতেছেন বেতনসহ ৩৬৫ দিনের ছুটি। এ পুরস্কার জেতার পর থেকে এখন তাকে নিয়ে ঈর্ষা করছে মানুষ। শুধু তা-ই নয়, বিষয়টি জেনে হতবাক হয়ে গেছেন কোম্পানির শীর্ষ কর্মকর্তা।

নাম না জানা এ কোম্পানির ডিনার আয়োজিত হয়েছে চীনের গোয়ানডংয়ের শেনঝেনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক লোক চেয়ারে বসে আছেন। পাশে রয়েছেন এক নারী ও এক শিশু। তাদের হাতে রয়েছে বিশাল একটি চেক। তাতে লেখা বেতনসহ ৩৬৫ দিন ছুটি।

ওই কর্মী পুরস্কার জয়ের পর বিশ্বাসই করতে পারছিলেন না। তাই বারবার জানতে চাইছিলেন এ পুরস্কার সত্যি কি না! এখন ওই কর্মীর কাছে জানতে চাওয়া হবে তিনি ছুটির বদলে অর্থ নিতে চান নাকি বেতনসহ ছুটি কাটাতে চান। র্যাফেল ড্রয়ে পুরস্কারের তালিকায় আরও ছিল অতিরিক্ত মজুরিসহ এক বা দুই দিনের ছুটি।

এদিকে নেটিজেনরা ওই কর্মীকে ঈর্ষা করা শুরু করে দিয়েছেন। অনেকেই জানতে চাইছেন, ওই কোম্পানিতে কোনো পদ খালি আছে কি না। অনেকে আবার এ পুরস্কারের বাস্তবায়ন নিয়ে সন্দেহ পোষণ করেছেন। একজন লিখেছেন, তিনি কি ওই পুরস্কার গ্রহণ করেছেন? হয়তো এক বছর তিনি ফেরার পর তার জায়গায় অন্যজনকে দেখতে পাবেন। সূত্র : এনডিটিভি

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X