কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ছোটবেলায় ঘাড় ধাক্কা দেওয়া হোটেলটিই কিনে প্রতিশোধ ব্যবসায়ীর

ব্যবসায়ীর কিনে নেওয়া হোটেল। ছবি : সংগৃহীত
ব্যবসায়ীর কিনে নেওয়া হোটেল। ছবি : সংগৃহীত

প্রতিনিয়ত বিভিন্ন কারণে আমরা প্রতিশোদের প্রতিজ্ঞা করি। তবে এবার ব্যতিক্রমধর্মী প্রতিশোধের নজির স্থাপন করেছেন এক ব্যবসায়ী। ছোটবেলা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোটেলটিই কিনে নিয়েছেন এক ব্যবসায়ী।

সোমবার (২৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

ব্যতিক্রমধর্মী এ ঘটনা ঘটেছে চীনের ম্যাকাও শহরে। আর এ প্রতিশোধের নজির স্থাপন করা ব্যবসায়ীর নাম সাইমন সিও।

সিএনএন জানিয়েছে, সাইমনকে ছোটবেলায় ম্যাকাওয়ের একটি অভিজাত হোটেল থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। তবে দীর্ঘকাল পেরিয়ে গেলেও সেই অপমান ভুলতে পারেননি তিনি। প্রতিশোধের প্রতিজ্ঞা করেন সাইমন। তখনই হোটেলটি একদিন কিনে নেওয়ার শপথ নেন।

জানা গেছে, ১৯২৮ সালে হোটেলটির উদ্বোধন করা হয়। এরপর এ হোটেলটি তারকা ও কূটনীতিক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ভেন্যু হয়ে ওঠে। সম্প্রতি সেই হোটেলটি কিনে নিয়েছেন সাইমন নামের সেই ব্যবসায়ী।

সিএনএন জানিয়েছে, সেন্ট্রাল হোটেলের পাশে একটি বাড়িতে সাইমন বসবাস করতেন। ষাটের দশকে তিনি একদিন খেলার ছলে হোটেলে ঢুকে পড়েন। কিন্তু হোটেলের লোকেরা তাকে বের করে দেন। তখন অবশ্য তিনি প্রতিশোধের কথা ভাবেননি। পরে হোটেলটির দিকে তাকিয়ে একদিন এটি কিনে ফেলার শপথ নেন।

সাইমন এখন একজন ধনাঢ্য ব্যবসায়ী। ১৯৯১ সালে তিনি রিয়েল এস্টেট কোম্পানি লেখ হ্যাং গ্রুপ গড়ে তোলেন। এ ব্যবসার মাধ্যমে তিনি এখন ম্যাকাওয়ের একজন ধনকুবের হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি ৯৬ বছরের পুরোনো ও নামকরা হোটেলটি কিনে নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X