শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কাকের ঠোঁটে ফুটবল জাদু, নাম তার ‘ক্রো-নালদিনহো’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের উন্মাদনায় যখন বিশ্ব মাতোয়ারা, তখন ভারতের দক্ষিণ গোয়ার একটি অদ্ভুত দৃশ্য সাড়া ফেলেছে ইন্টারনেটে। এক কাক আর এক ছেলেকে একসঙ্গে ফুটবল খেলতে দেখা গেছে ভাইরাল ভিডিওতে, যা দেখে রীতিমতো চমকে গেছেন নেটিজেনরা।

মঙ্গলবার (০৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ভাইরাল ভিডিওটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ভিডিওটি ইতোমধ্যেই লক্ষাধিক ভিউ ও শত শত মন্তব্য পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, একটি কাক তার ঠোঁট দিয়ে ছোট্ট একটি বল ঠেলে ছেলেটির দিকে পাঠাচ্ছে, আর ছেলেটিও মৃদু টোকা দিয়ে বলটি ফেরত পাঠাচ্ছে কাকটির দিকে। এভাবে বারবার বল চালাচালি করতে করতে তারা যেন এক রকম বল ধরে রাখার খেলায় মেতে উঠেছে।

কাকটির নিখুঁত পাসিং দেখে অনেকেই অবাক হয়েছেন। কারও কারও মতে, ‘এই কাকের পাসিং তো আমাদের জাতীয় দলের অনেক খেলোয়াড়ের চেয়েও ভালো!’ আবার কেউ মজা করে লিখেছেন, ‘রোববার কি ফ্রি আছে? আমাদের একটা ম্যাচ আছে, হেড ভালো এমন একজন স্ট্রাইকার দরকার!’

সবচেয়ে বেশি নজর কেড়েছে এর নামকরণ। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা কাকটিকে আদর করে ডেকেছেন ‘ক্রো-নালদিনহো’, মিলিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর নামের সঙ্গে। শুধু তা-ই নয়, আরও অনেক মজার নাম উঠে এসেছে মন্তব্যে, ‘ক্রোনেস্তা’, ‘ক্রাউদিনি’, ‘ক্রাউডস্কি’, ‘ক্রোমুলার’ ফুটবল তারকাদের নামের কাকতালীয় রূপান্তর।

অনেকেই কাকের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘কাকেরা খুবই বুদ্ধিমান পাখি, অবশ্যই তারা ফুটবল খেলতেও পারবে। হা হা!’

প্রসঙ্গত, ফুটবল জগতের সঙ্গে পাখিদের সম্পর্ক নতুন নয়। ২০১০ সালের বিশ্বকাপে সিঙ্গাপুরের ‘মনি’ নামের একটি টিয়া পাখি সাড়া জাগিয়েছিল তার ম্যাচ পূর্বাভাসের দক্ষতায়। এক জ্যোতিষীর মালিকানাধীন মনি নামের টিয়া পাখি বিভিন্ন দেশের পতাকা লাগানো কার্ড থেকে সঠিক ভবিষ্যদ্বাণী করত, যা বিস্মিত করেছিল বিশ্ববাসীকে।

এবার সেই তালিকায় নতুন নাম- ভারতীয় ‘ক্রো-নালদিনহো’। পাখির পায়ে ফুটবল দেখে যেমন চমক লেগেছে, তেমনি এই ভিডিও প্রমাণ করে দিল, খেলাধুলার ভাষা সত্যিই সবার- মানুষ বা পাখি, কারও জন্যই আলাদা নয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X