কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইঁদুর মারতে কুকুর-বিড়াল নিয়োগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। শহরের সব অলিগলি, আনাচে-কানাচে ইঁদুরের উৎপাত। নাইট ক্লাব আর রেস্তোরাঁর উচ্ছিষ্টের লোভে একেবারে সড়কে উঠে আসছে ইঁদুরের পাল। ঢুকে পড়ছে ঘরের ভেতর। এমনকি কামড়াচ্ছেও বাসিন্দাদের। ডাস্টবিন আর নর্দমা থেকে টেনে বের করছে নোংরা। ইঁদুরের এহেন কীর্তিকলাপে প্রাণ ওষ্ঠাগত স্থানীয়দের।

পরিস্থিতি যখন এমন—তখন ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে শেষমেশ কুকুর ও বিড়াল নিয়োগ করছে নগর কর্তৃপক্ষ। এতে অবশ্য ইঁদুরের পালকে কাবু করা গেছে।

এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের অ্যাডামস মর্গ্যান শহরে। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের পাশেই এর অবস্থান।

গতকাল সোমবার এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইঁদুরের দৌরাত্ম্য থেকে বাঁচতে ওয়াশিংটন প্রশাসন প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও বিড়াল পথে নামিয়েছে। আর কাজে যোগ দিয়েই ইঁদুরনিধন যজ্ঞে নেমে পড়েছে তারা।

বোমানি নামে একজন বলেন, শহরের ইঁদুরগুলো এতটাই বেপরোয়া কুকুর দেখেও তারা পালিয়ে যাওয়ার বিন্দুমাত্র চেষ্টা করছে না। একটি র‌্যাটার কুকুর তিন ঘণ্টায় অন্তত ৩০টি ইঁদুর মারতে পারে। এমন কাজে বিড়ালও পিছিয়ে নেই। সব মিলিয়ে শহরে রাতারাতি ইঁদুরের দৌরাত্ম্য অনেকখানি কমে গেছে।

এককালে পেস্ট কন্ট্রোলের কাজেও শিকারি কুকুর ও বিড়াল ব্যবহার করা হতো বলে জানিয়েছেন এক ইঁদুর-বিশেষজ্ঞ। তিনি বলেন, ‘ইঁদুর মারার ক্ষেত্রে বিষ প্রয়োগের থেকেও এই পদ্ধতি বেশি কার্যকর। বিষ প্রয়োগের ফলে ইঁদুরের মৃত্যু হলে সেই মৃতদেহ যখন অন্য প্রাণী খায়, তখন তাদের ক্ষতির আশঙ্কা থাকে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১০

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১১

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১২

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৩

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

১৪

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৫

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

১৭

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

১৮

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

১৯

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

২০
X