কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১১:০৯ এএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

বছরের পর বছর জ্বলছে আগুন

আজারবাইজানের বাকু অঞ্চলের অদূরে আবশেরন উপদ্বীপে বছরের পর বছর জ্বলছে আগুন। ছবি : সংগৃহীত
আজারবাইজানের বাকু অঞ্চলের অদূরে আবশেরন উপদ্বীপে বছরের পর বছর জ্বলছে আগুন। ছবি : সংগৃহীত

এক দিন-দুদিন নয় দীর্ঘ চার হাজার বছর ধরে জ্বলছে আগুন। বৃষ্টি, তুষারপাত এমনকি তুমুল বাতাসেও এই আগুন নেভে না; জ্বলতেই থাকে আপন শক্তিতে।

আজারবাইজানের ট্যুরিস্ট গাইড রাহিলা ‘ইয়ানার দাগ’নামের পাহাড়ি জায়গাটি নিয়ে এমনটাই বলছিলেন পর্যটকদের। ‘ইয়ানার দাগ’ শব্দটির অর্থ-জ্বলন্ত পাহাড়।

ধারণা করা হয়, আজারবাইজানের বাকু অঞ্চলের অদূরে আবশেরন উপদ্বীপে ৪ হাজার বছর ধরে জ্বলছে এই লেলিহান শিখা। পাহাড়টির পাদদেশে ১০ মিটারজুড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। মূলত এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের কারণেই আজারবাইজানকে ‘ল্যান্ড অব ফায়ার’ বলা হয়ে থাকে।

‘ইয়ানার দাগ’ হাজার হাজার বছর ধরে ভ্রমণপিপাসুদের মুগ্ধ করে আসছে। আজারবাইজান অঢেল প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত। এ আগুনের উৎসও তাই।

সিএনএন জানায়, পাহাড় ঘেঁষে ভূগর্ভ থেকে চুইয়ে পড়া প্রাকৃতিক গ্যাস থেকেই আগুন জ্বলছে। ভূপৃষ্ঠ ভেদ করে প্রাকৃতিক গ্যাস বাইরে চলে আসে এবং স্বতঃস্ফূর্তভাবে অগ্নিকাণ্ড ঘটায়।

বিখ্যাত অভিযাত্রী মার্কো পোলোর ১৩’শ শতাব্দীতে লেখা ভ্রমণকাহিনীতে এ পাহাড়ের বর্ণনা পাওয়া যায়। জরাথ্রুস্টীয় ধর্মে এই আগুনের বিশেষ ভূমিকা ছিল। ইরানে বিকাশ হলেও জরাথ্রুস্টবাদের প্রচার ও প্রসার ঘটে আজারবাইজানে। এই ধর্মের বিশ্বাসীরা আগুন ও মানুষের ভেতর এক ধরনের যোগসূত্র তৈরি করে।

হাজার হাজার বছর ধরে জ্বলন্ত আগুন দেখার অভিজ্ঞতা লাভের জন্য পর্যটকরা ভ্রমণের জন্য বেছে নেন আজারবাইজানকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১০

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১১

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১২

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৩

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৬

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৭

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

২০
X