কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড ৪৮ বছর জেল খাটার পর আসামিকে নির্দোষ ঘোষণা

নির্দোষ হিসেবে জামিন পাওয়া সিমেন্স। ছবি : সংগৃহীত
নির্দোষ হিসেবে জামিন পাওয়া সিমেন্স। ছবি : সংগৃহীত

প্রায় অর্ধশতাব্দী জেল খেটেছেন এক ব্যক্তি। এরপর নির্দোষ প্রমাণিত হয়েছেন তিনি। অতঃপর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এমন এক ঘটনা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওকলাহোমার বিচার এক ব্যক্তিকে ৪৮ বছর সাজা খাটার পর মুক্তি দিয়েছেন। তিনি ১৯৭৪ সালে একটি হত্যা হামলায় কারাগারে ছিলেন। এটি মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকার ঘটনা।

নির্দোষ প্রমাণ হওয়া ওই ব্যক্তির নাম গ্লিন সিমন্স। চলতি বছরের জুলাই মাসে তাকে মুক্তি দেওয়া হয়। এরপর আদালত নতুন করে মামলার বিচারকাজ শুরুর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে কাউন্টি ডিস্ট্রিক অ্যাটর্নি সোমবার বলেন, তাকে আটক রাখার মতো পর্যাপ্ত প্রমাণ নেই।

এরপর বুধবার ওকলাহোমার কাউন্টি ডিস্ট্রিক বিচারক অ্যামি পালুম্বো সিমন্সকে নির্দোষ ঘোষণা করেন। আদেশে বিচারক বলেন, আদালত সুস্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্তে পৌঁছেছে যে সিমেন্সকে যে অপরাধের জন্য দোষী সাব্যস্ত ও সাজা দেওয়া হয়েছিল তা তিনি করেননি।

ন্যাশনাল রেজিস্ট্রি অব এক্সোনেশনসের তথ্যমতে, সিমন্স ৪৮ বছর ১৮ দিন কারাগারে কাটিয়েছেন। তাকে ওকলাহোমার একটি মদের দোকানে ডাকাতির সময়ে ক্যারোলিন স্যু রজার্সকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। এর মাধ্যমে দেশটিতে নির্দোষ হিসেবে সবচেয়ে বেশিদিন কারাভোগ করা ব্যক্তির তালিকায় উঠেছেন তিনি।

সিমন্সকে ১৯৭৫ সালে ২২ বছর বয়সে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এরপর মার্কিন সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X