মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৯:৫৫ এএম
আপডেট : ০৫ মে ২০২৪, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ডিউটিতে ঘুমে স্টেশন মাস্টার, কী ঘটল

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সরকারি চাকরিজীবীদের বিলাসী জীবনের কথা কারও অজানা নয়। বেশিরভাগ ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা নিজেদের দায়িত্ব আর কর্তব্যের ব্যাপারে উদাসীন থাকেন। ঠিক তেমনি একটি উদাসীনতার খবর এবার সামনে এসেছে। ডিউটি চলাকালে ঘুমিয়ে পড়েছেন স্টেশন মাস্টার। আর তাতে ঘটে গেছে বিপত্তি। শনিবার (০৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব চলাকালে স্টেশন মাস্টার ঘুমিয়ে পড়ায় সিগনালের জন্য আটকে পড়ে একটি ট্রেন। স্টেশন মাস্টারের ঘুম ভাঙার পর ট্রেনটিকে ক্লিয়ারেন্স দেওয়া হলে সেটি গন্তব্যে পাড়ি দেয়। আর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

জানা গেছে, ওই স্টেশন মাস্টার প্রায় আধা ঘণ্টা ঘুমে ছিলেন। এ সময় পাটনা কোটা এক্সপ্রেস ট্রেন সবুজ সংকেতের জন্য ইতাওয়ার কাছে উদি মোড় রোড এলাকায় আটকে পড়ে। গত ৩ মে এমন ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম জানিয়েছে, এলাকাটি রেলওয়ের আগ্রা বিভাগে পড়েছে। তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। এ ঘটনায় স্টেশন মাস্টারকে দায়িত্বে অবহেলার কারণ দর্শাতে বলা হয়েছে। কেননা এর ফলে যে কোনো গুরুতর ঘটনা ঘটতে পারত।

আগ্রা রেলওয়ে বিভাগের পিআরও প্রশাস্তি শ্রীভাস্তব পিটিআইকে জানান, আমরা তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছি। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানিয়েছে, স্টেশন মাস্টার ঘুমিয়ে পড়ায় ট্রেনের পাইলট কয়েকবার উচ্চশব্দে হর্ন বাজান। হর্নের শব্দে ঘুম ভাঙার পর ট্রেনটিকে সবুজ সংকেত দেওয়া হলে এটি স্টেশন ছেড়ে যায়।

এ ঘটনায় ইতোমধ্যে স্টেশন মাস্টার দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ঘটনার সময় পয়েন্টম্যান লাইন পর্যবেক্ষণে গিয়েছিলেন। ফলে তার পাশে ঘুম ভাঙানোর মতো কেউ ছিল। এ জন্য এমন বিপত্তি ঘটে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X