কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাতাল হয়ে গাড়ি চালিয়ে দুজনকে হত্যার শাস্তি রচনা লেখা!

দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি : সংগৃহীত

মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুজনকে হত্যা করেছে এক কিশোর। এ ঘটনায় শাস্তি দিয়েছেন আদালত। তবে শাস্তি হিসেবে তাকে রচনা লেখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২২ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিচার বিভাগ এমন সাজা দিয়েছেন। ফলে বিচার বিভাগের নমনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া জনগণের মাঝে এ ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। সাধারণ মানুষ ওই কিশোরের কঠোর শাস্তির দাবি করেছেন।

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্রে ফাদনাভিস বলেন, রোববার পুনেতে বেপরোয়া গতির একটি গাড়ি চালাচ্ছিল ১৭ বছরের এক কিশোর। একপর্যায়ে সে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ ঘটনায় দুজন নিহত হয়।

তিনি জানান, এ ঘটনায় ওই কিশোরকে কারা হেফাজতে নেওয়া হয়। এরপর তাকে জুভেইনাল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়। সেখানে সে জামিনে মুক্তি পায়। তবে অপরাধের শাস্তিস্বরূপ তাকে ১৫ দিনের সমাজসেবা ও সড়ক নিরাপত্তা নিয়ে রচনা লিখতে বলা হয়েছে।

মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, আদালতের এমন রায়ের পর ক্ষোভ বাড়তে থাকে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরের বয়স ১৭ বছর ৮ মাস। এটি নৃশংস অপরাধ।

সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতে ২০১৫ সালে কিশোর আইনে পরিবর্তন করা হয়। ওই আইন অনুসারে, ১৬ বছরের বেশি বয়সের কিশোরদের নৃশংস অপরাধ করলে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা যাবে। আইনের এ বিষয়টি উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী বলেন, এটি অবাক করা আদেশ। জামিনের বিষয়টি পুনর্বিবেচনা করার আবেদনের কথাও জানান তিনি।

পুনের পুলিশ কমিশনার অমিতেশ ‍কুমার জানান, অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে গাড়ি চালানোর অনুমতি দেওয়ায় কিশোরের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যারা মদ সরবরাহ করেছিলেন তাদের গ্রেপ্তারের কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা সবচেয়ে কঠোর পন্থা অবলম্বন করেছি। নিহতদের ন্যায়বিচার ও অভিযুক্তের যথাযথ শাস্তি নিশ্চিত করতে আমরা আমাদের ক্ষমতার মধ্যে সবকিছু করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X