কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়া সরকার ও এসডিএফের যুদ্ধবিরতি চুক্তি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তীব্র সংঘর্ষের পর কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া সরকার। রোববার (১৮ জানুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। খবর আলজাজিরা।

চুক্তি অনুযায়ী, ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ তাদের বাহিনী প্রত্যাহার করবে। একই সঙ্গে এসডিএফের যোদ্ধাদের সিরিয়ার জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, এই চুক্তির ফলে আল-হাসাকা, দেইর আজ-জোর ও রাক্কা প্রদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরায় দায়িত্ব নেবে, যা আগে এসডিএফের নিয়ন্ত্রণে ছিল।

তিনি স্থানীয় আরব গোত্রগুলোকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, চুক্তির শর্ত বাস্তবায়নে সহযোগিতা প্রয়োজন।

চুক্তিতে আরও বলা হয়েছে, আইএস (আইএসআইএল) বন্দিদের শিবির ও সেগুলোর নিরাপত্তায় নিয়োজিত এসডিএফ প্রশাসনকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করা হবে। এর ফলে এসব বিষয়ে পূর্ণ দায়িত্ব নেবে সিরিয়া সরকার।

এ ছাড়া এসডিএফ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামরিক, নিরাপত্তা ও বেসামরিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য কয়েকজন নেতার নাম প্রস্তাব করবে।

যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেন, এটি বিভাজনের বদলে অংশীদারত্বের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও সিরিয়ার পরিস্থিতি নিয়ে আল-শারার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দামেস্ককে সমর্থনের আশ্বাস দিয়েছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X