বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ২২ মে ২০২৪, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

শিশুকালে ‘স্বামীর বিয়ে’ খেয়েছেন বিয়ের পর আবিষ্কার নারীর

শিশুকালে ‘স্বামীর বিয়ে’ খেয়েছেন বিয়ের পর আবিষ্কার নারীর

জীবনে চলার পথে মানুষকে নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। রেনেটা ফাদিয়াও সেই মানুষের একজন; যিনি তার বিবাহিত জীবনে ‘অদ্ভুত’ এক ঘটনা প্রত্যক্ষ করলেন। ইন্দোনেশিয়ার ২৪ বছর বয়সী এই নারী আবিষ্কার করেছেন—‘স্বামীর আগের বিয়ের অনুষ্ঠানেও’ যোগ দিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ৯ বছর।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফাদিয়া তার অদ্ভুত এই অভিজ্ঞতার কথা টিকটকে শেয়ার করেছেন। ফাদিয়া যাকে বিয়ে করেছেন, ওই ব্যক্তি বয়সে তার থেকে ৩৮ বছরের বড়। বিয়ের পর তিনি বুঝতে পারেন শিশুকালে ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল।

ভাইরাল ক্লিপটিতে, ২০০৯ সালে স্বামীর বিয়ের একটি গ্রুপ ছবিতে শিশু ফাদিয়াকেও দেখা যাচ্ছে। ৬২ বছর বয়সী স্বামীর পাশে দাঁড়িয়ে আছেন। ফাদিয়া জানিয়েছেন, তিনি অতিথি হিসেবে ওই বিয়েতে গিয়েছিলেন। ওই দম্পতি তাদের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন।

তিনি আরও জানান, তারা একে অন্যকে চিনতেন না। ওই অনুষ্ঠানের পর দীর্ঘদিন তাদের কোনো দেখা-সাক্ষাৎ হয়নি। কিন্তু ২০১৯ সালে তাদের পথ আবার মিলে যায়। ২০২০ সালে তারা বিয়ে করেন এবং এক বছর পর একটি সন্তানের জন্ম দেন।

ফাদিয়া জানিয়েছেন, স্বামীর আগের বিয়ের অ্যালবাম দেখতে গিয়ে বিষয়টি তার নজরে আসে। ২০১১ সালে আগের স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়। ফাদিয়া বলেছেন, ওই বিচ্ছেদের পেছনে কারণ হিসেবে তিনি ছিলেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলজ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১০

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১১

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১২

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৩

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৪

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১৫

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১৬

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৭

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

১৮

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

১৯

ফ্রান্সের বিপক্ষে খেলবেন না মরক্কোর যে বড় তারকা

২০
X