কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৩:১২ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এক ঘণ্টায় ৪৭ কোটি টাকা জিতে হার্ট অ্যাটাক

হার্ট অ্যাটাক করে লুটিয়ে পড়া জুয়াড়ি। ছবি : সংগৃহীত
হার্ট অ্যাটাক করে লুটিয়ে পড়া জুয়াড়ি। ছবি : সংগৃহীত

ক্যাসিনেতে প্রতিনিয়ত বাজি ধরার বদ অভ্যাস গড়েছেন এক ব্যক্তি। দীর্ঘদিন তিনি বাজি ধরে চললেও তাতে তেমন ফলাফল পাননি। এরমধ্যে একদিন ভাগ্য তার সহায় হয়। বাজিতে মাত্র এক ঘণ্টায় জিতে যান ৪৭ কোটি টাকা। আর তারপরই খুশিতে হার্ট অ্যাটাক করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ডেইলি সানের বরাতে এমন খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ জুন ক্যাসিনোর এক লটারিতে ৪৭ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৬১৩ টাকার মালিক বনে যান এক জুয়াড়ি। এরপর তা উদযাপন করতে গিয়ে হার্ট অ্যাটাক করেন তিনি। পরে ভাগ্য সহায় হওয়ায় তিনি ধকল কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন।

এনডিটিভি জানিয়েছে, চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোতে। তবে জ্যাকপট জেতা ওই জুয়াড়ির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২২ জুন তিনি ৩২ লাখ পাউন্ডের জ্যাকপট জিতেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৬১৩ টাকা। লটারিতে এতো টাকা জেতার খবরে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন। ক্যাসিনোর ভেতরে নাচতে শুরু করেন তিনি। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যে বুকে হাত চেপে মাটিতে লুটে পড়েন তিনি।

মাটিতে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে ক্যাসিনোর কর্মীরা তার সহায়তায় এগিয়ে আসেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে ক্যাসিনো সংশ্লিষ্টরা বলছেন, তিনি বেঁচে আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এমন মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ক্যাসিনোর এক মুখপাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১০

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১১

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১২

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১৩

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৪

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৫

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৬

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৭

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৮

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৯

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

২০
X