কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে রমরমা প্রতারণার ফাঁদ?

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে বেশি পরিচিত। যার জন্য প্রতারকরা ফেসবুকেই সবচেয়ে বেশি প্রতারণার জাল বিছিয়ে রাখে। আর জালিয়াতকারীরা এমনভাবে তথ্য চুরি করে হুবহু একই রকম অ্যাকাউন্ট তৈরি করে যে, ব্যবহারকারীরা তা জানতেই পারে না। যা ‘ফেসবুক আইডি ক্লোন’ নামে পরিচিত।

এভাবে সাধারণত বড় বড় অভিনেতা-অভিনেত্রী ও শিল্পীদের প্রোফাইল ক্লোন করে জালিয়াতকারীরা অনৈতিক ও অসামাজিক কাজ করে থাকে। বর্তমানে সাধারণ মানুষও রক্ষা পাচ্ছেন না অভিনব এই জালিয়াতির খপ্পর থেকে।

সাইবার বিশেষজ্ঞদের দাবি, প্রতারকদের কাছে জালিয়াতির এক নতুন উপায় হলো এই ফেসবুক ক্লোন। এরা মূলত যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাদের শিকার বানায়। হুবহু একই রকম অন্য একটি অ্যাকাউন্ট তৈরি করতে তার ব্যক্তিগত তথ্য চুরি করা হয়। ক্লোন করা এই ফেসবুক আইডি থেকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠানো হয় ভুক্তভোগীর চেনা পরিচিতদের কাছে। আর তা ‘অ্যাকসেপ্ট’ করলেই শুরু হয়ে যায় জালিয়াতি। ব্যক্তিগত তথ্য, অর্থ, ই-মেইল এমনকি অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও চুরি করতে পারে অপরাধীরা। তারপর জালিয়াতি শুরু হয় পরিচিতদের সঙ্গে।

এ ধরনের ফাঁদ এড়াতে ভীত না হয়ে প্রথমেই বিষয়টি পরিচিতদের জানাতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আত্মীয়, বন্ধুদের সতর্ক করতে হবে যেন তারা এমন কোনো ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ অ্যাকসেপ্ট না করে।

নিজের আসল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরো ঘটনার বর্ণনা দিয়ে পোস্ট করতে পারেন। পোস্টটি সবার নজরে আনতে মন্তব্যের বক্সে ‘অ্যাট হাইলাইট’ বা ‘অ্যাট ফলোয়ার’ লিখতে পারেন। এছাড়াও ক্লোন অ্যাকাউন্টটি দেখলেই রিপোর্ট করার জন্য পরিচিতদের বলতে পারেন।

ভুয়া অ্যাকাউন্টে রিপোর্ট করবেন যেভাবে:

প্রথমে ফেসবুক ফ্রেন্ডলিস্টে গিয়ে সেই ভুয়া অ্যাকাউন্ট খুঁজে ফেসবুক পেজে যেতে হবে। সেখানে প্রোফাইলের ৩টি ‘ডট’ চিহ্নে ক্লিক করলেই ‘রিপোর্ট প্রোফাইল’ অপশন আসবে।

তারপর কেন ওই প্রোফাইল আপনি রিপোর্ট করতে চান সে বিষয়ে ফেসবুক কারণের তালিকা দিয়ে জানতে চাইবে। এরপর সঠিক কারণে ক্লিক করলেই সম্পন্ন হবে ক্লোন অ্যাকাউন্টের রিপোর্ট করার প্রক্রিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X