কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

‘ভুয়া সংবাদ’ ধরিয়ে দেবে যে টুল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘ফেক নিউজ’ বা ভুয়া সংবাদ। বর্তমানে বিষয়টি অনেক ঝুকিপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো প্লাটফর্মে দিন দিন ছড়িয়ে পড়ছে ভুয়া সংবাদ। যা স্বল্পমেয়াদী বৈশ্বিক ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে।

ভুয়া সংবাদের দৌরাত্ম্য দেখে তা নিরসনের উদ্যোগ নেন সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের অধ্যাপক প্রেসলেভ নাকভ। ভুয়া সংবাদ শনাক্তে তৈরি করেন ফ্রাপে নামের একটি টুল। যা ইতোমধ্যে সাড়া ফেলেছে।

আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, ‘ফ্রাপে’ শব্দটি ইংরেজি ফ্রেমিং, পারচুয়েশন এবং প্রোপাগান্ডা এক্সপ্লোরার শব্দবন্ধের সংক্ষিপ্ত রূপ। এই ফ্রাপে টুল শুধু কোনো সংবাদের গঠনশৈলীই শনাক্ত করে না, সংবাদটিতে ভুল তথ্য যুক্ত রয়েছে কি না সেটাও বলে দিতে পারে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে পরিচালিত হয়।

প্রফেসর নাকভ বলেন, ফ্রাপে টুলের মাধ্যমে সংবাদের বিশ্লেষণ, ক্যাটাগরি এবং পাঠকের মতামত ও আবেগের ওপর প্রভাব বিস্তারকারী উপাদান নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে কৃত্রিম বুদ্ধিমত্তা।

তিনি আরও বলেন, এই টুল ব্যবহার করে পাঠক নিমেষেই জেনে যেতে পারবে সংবাদটি সঠিক নাকি বেঠিক। এতে ভুল তথ্যের পরিমাণ এবং ইচ্ছাকৃত ভুল তথ্যের মাত্রা ঠিক কতখানি রয়েছে। তিনি জানান, ফ্রাপে টুল ২৩টি ভিন্ন ভিন্ন ভাষার গাঠনিক টেকনিক সম্পর্কে জ্ঞাত। এআই তাকে এই কাজে সহায়তা দেয়।

নাকভ বলেন, এই টুল ব্যবহার করলে একজন পাঠক এটা সহজেই ধরতে পারবেন, কোন কোন গণমাধ্যম কতখানি গুজব ছড়ায় এবং তথ্যের বিকৃতি ঘটিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X