কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০২:৪৪ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে কল মার্জ করে প্রতারণা! সতর্ক থাকুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনপ্রিয় অনলাইন ম্যাসেজিং ও কলিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রতিনিয়তই নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে এতে। তারই একটি ‘হোয়াটসঅ্যাপ কল মার্জ’। অফিস মিটিং থেকে বন্ধুদের আড্ডা, সব জায়গায় জনপ্রিয় একটি ফিচার ‘হোয়াটসঅ্যাপ কল মার্জ’। তবে এই সুবিধার অপব্যবহার করছে সাইবার অপরাধীরা। সাইবার হামলাসহ প্রতারণা এড়াতে বেশকিছু নিরাপত্তা–সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। সম্প্রতি ভারতে এনিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কারণ অনেক মানুষ ইতোমধ্যে এই অপকৌশলের শিকার হয়েছেন।

কল মার্জিং কীভাবে হ্যাকারদের অস্ত্র হয়ে উঠছে?

হ্যাকাররা আগেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে রাখে। এরপর তারা আপনাকে ফোন করে জানায়, আপনার এক বন্ধু আপনাকে কল মার্জিংয়ে যুক্ত করতে চাচ্ছে। কিন্তু এখানে আছে একটি চতুর ফাঁদ! আপনি কল মার্জ করলেই, ব্যাংক থেকে আসা ওটিপি নম্বর সরাসরি প্রতারকদের কাছে পৌঁছে যায়। এরপর মুহূর্তের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় তারা।

কীভাবে প্রতারণার ফাঁদে ফেলা হয়?

- অপরিচিত নম্বর থেকে ফোন করে পরিচিত ব্যক্তির রেফারেন্স দেওয়া হয়।

- আপনাকে বলা হয়, জরুরি বিষয়ে কল মার্জ করতে হবে।

- কল মার্জ করার পর, আপনি বুঝতেই পারবেন না যে আপনার ওটিপি অন্য কেউ শুনছে।

- হ্যাকাররা দ্রুত লেনদেন সম্পন্ন করে এবং আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়।

কী করবেন নিরাপদ থাকতে?

- অপরিচিত নম্বর থেকে আসা কল মার্জিং অনুরোধ এড়িয়ে চলুন।

- কেউ যদি নিজেকে ব্যাংককর্মী পরিচয় দেয়, তাহলে আগে নিশ্চিত হোন।

- ব্যাংক কখনো ফোনে ওটিপি চায় না, কেউ চাইলে নিশ্চিত থাকুন এটি প্রতারণা।

- সন্দেহজনক কোনও কিছু ঘটলে দ্রুত ব্যাংক ও সাইবার সিকিউরিটি হেল্পলাইনে অভিযোগ করুন।

সন্দেহজনক কিছু দেখলে রিপোর্ট করুন। আপনার অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেন হলে দেরি না করে দ্রুত কাস্টমার কেয়ারে ফোন দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X