কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার নিয়ে আসছে ইউটিউব

ফাইল ছবি
ফাইল ছবি

অনেক সময় ইউটিউব খুললে হোম পেজে এমন সব ভিডিও ভেসে ওঠে, যেগুলোর সঙ্গে আপনার আগ্রহের কোনো মিলই নেই। অ্যালগরিদমের হিসাব–নিকাশের বাইরে গিয়ে এবার ব্যবহারকারীদের সুবিধার্থে ইউটিউব নিজেই দিচ্ছে ভিডিও সাজানোর নিয়ন্ত্রণ।

‘ইউর কাস্টম ফিড’ নামের নতুন ফিচারটি চালু হলে আপনি নিজেই ঠিক করতে পারবেন হোম পেজে কী ধরনের ভিডিও দেখতে চান।

এলগরিদমের ভুল সুপারিশ থেকে মুক্তি

ব্যবহারকারীদের অভিযোগ ছিল, ইউটিউব প্রায়ই তাদের ভিডিও দেখার ধরন ভুলভাবে ধরে নেয়। যেমন—

হঠাৎ ডিজনি বা শিশুদের জন্য দু–একটি ভিডিও চালালেই মনে করে ব্যবহারকারী নিয়মিত এগুলোই দেখতে চান। তাই একই ধরনের অসংখ্য ভিডিও হোম পেজে দেখাতে থাকে। কিন্তু বাস্তবে অনেক সময়ই ভিডিও দেখা হয় কৌতূহল থেকে, শিশুদের জন্য বা অল্প সময়ের জন্য—এগুলো ব্যবহারকারীর স্থায়ী আগ্রহ নয়।

নতুন ‘ইউর কাস্টম ফিড’ কীভাবে কাজ করবে?

ইউটিউবের তথ্য অনুযায়ী, হোম বাটনের পাশেই নতুন Your Custom Feed অপশন যুক্ত হবে। সেখানে ব্যবহারকারী যে বিষয়ের ভিডিও বেশি দেখতে চান, সেই বিষয়ের শব্দ বা নির্দেশনা লিখলেই হবে। এরপর হোম পেজে সেই বিষয়ক ভিডিও বেশি দেখাবে ইউটিউব।

উদাহরণ : যদি আপনি cook বা cooking লিখেন, তাহলে হোম পেজে রান্নাবিষয়ক ভিডিওর সংখ্যা অনেক বেড়ে যাবে। মানে, এবার থেকে সুপারিশ নির্ধারণে শুধু অ্যালগরিদম নয়, ব্যবহারকারীও থাকবে নিয়ন্ত্রণে।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলকভাবে সীমিত ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। খুব দ্রুতই এটি সবার জন্য চালু করা হতে পারে বলে জানা গেছে। ইউটিউবের নিরাপত্তা ও ব্যবহার অভিজ্ঞতা উন্নয়নের প্রচেষ্টা

ইউটিউব নিয়মিত ব্যবহারকারীর সেফটি এবং অভিজ্ঞতা উন্নত করতে নতুন ফিচার যুক্ত করছে। সম্প্রতি, কিশোর–কিশোরীদের দীর্ঘসময় ভিডিও দেখা কমাতে শর্টস ফিডে দৈনিক সীমা যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। আরও বিভিন্ন নিরাপত্তা ফিচার যুক্ত করার কাজও চলমান।

নতুন ‘কাস্টম ফিড’ আসলে আপনার ইউটিউব অভিজ্ঞতা আরও ব্যক্তিগত, নিয়ন্ত্রিত ও কার্যকর করে তুলবে। আর অ্যালগরিদমের বদলে এবার হোম পেজ হবে পুরোপুরি আপনার পছন্দের মতো।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X