কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১০:৪৯ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

আরও সুবিধা নিয়ে ফেসবুকে আসছে নতুন ফিচার  

ফেসবুক। ছবি : সংগৃহীত
ফেসবুক। ছবি : সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেক দিন পর আবারও নতুন ফিচার নিয়ে আসছে মেটা। স্মার্টফোনের পর্দাজুড়ে ভিডিও দেখার সুযোগ দিতে নতুন ভিডিও প্লেয়ার চালু করছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় বুধবার (৩ এপ্রিল) এক ব্লগ বার্তায় এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

এই ভিডিও প্লেয়ারটি চালু হলে ফেসবুকে থাকা ভিডিও টিকটকের আদলে স্মার্টফোনের পর্দাজুড়ে খাড়াভাবে দেখা যাবে। ফলে বর্তমানের তুলনায় আকারে বড় ভিডিও দেখার সুযোগ মিলবে।

মেটা জানায়, আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি নতুন ভিডিও প্লেয়ারটির মাধ্যমে রিলস, লাইভ ও আকারে বড় ভিডিওগুলো স্মার্টফোনের পর্দাজুড়ে স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারীরা ভিডিও প্লেয়ারটি ব্যবহার করার সুযোগ পাবেন। পর্যায়ক্রমে অন্য দেশেও এ সুবিধা মিলবে।

মেটার তথ্য অনুযায়ী, নতুন ভিডিও প্লেয়ারের নিচে একটি স্লাইডার অপশনও যুক্ত করা হবে। ফলে ভিডিওর নির্দিষ্ট অংশ বাদ দিয়ে সহজেই পরবর্তী অংশ দেখা যাবে। ভিডিও থামানোর পাশাপাশি পেছনের দৃশ্য পুনরায় দেখারও সুযোগ দেবে ভিডিও প্লেয়ারটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X