কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১১:৩৬ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

ফের বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে বিভ্রাট

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের লোগো। ছবি : সংগৃহীত
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের লোগো। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে আবারও প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছে মেটার তিনটি অ্যাপ- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। ফলে বিশ্বজুড়ে থমকে যায় মেটার এই জনপ্রিয় তিন সামাজিক মাধ্যম। বহু ব্যবহারকারী বার্তা আদান-প্রদানের সমস্যায় ‍পড়েন।

বুধবার (৩ এপ্রিল) রাতে হাজার হাজার ব্যবহারকারী এই তিনটি সামাজিক মাধ্যমের বিভ্রাটের কথা জানান। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সমস্যা শুরু হয়।

যুক্তরাজ্যের ওয়েবসাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর জানিয়েছে, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে প্রায় ৮২ হাজার ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের সমস্যার কথা জানিয়েছে। তবে কয়েক ঘণ্টা পরেই সমস্যার অনেকটাই সমাধান হয়ে যায়।

অন্যদিকে ৭টা ২০ মিনিটের দিকে ৩ হাজার ৭০০ ইনস্টাগ্রাম ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হন। আর ৭টা ২৩ মিনিটে ১হাজার ৮৪০ ব্যবহারকারী ফেসবুকে সমস্যার কথা রিপোর্ট করেন।

তবে প্রযুক্তিগত সমস্যাটি শুধু যুক্তরাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। যুক্তরাষ্ট্রের প্রায় ৫ হাজার মানুষ ইনস্টাগ্রামে সমস্যার সম্মুখীন হয়েছে। আর ২হাজার ৪০০ মানুষ হোয়াটসঅ্যাপের। এ ছাড়া ভারতের প্রায় ৩হাজার ৫০০ এবং ব্রাজিলের ৭হাজার ব্যবহারকারী সমস্যার রিপোর্ট করেন বলে জানিয়েছে ডাউনডিটেক্টর।

তবে কী কারণে এ বিভ্রাট দেখা দিয়েছে তা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি মেটা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মার্চ মাসের শুরুর দিকেও ঘণ্টাখানেকের জন্য অচল হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেটার নতুন পরিষেবা থ্রেডস। ব্যবহারকারীরা জানিয়েছিল, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজে থেকেই লগ আউট হয়ে যায়। দুই সমাজিকমাধ্যম ব্যবহারকারীরা মেসেজ পান আবার লগইন করার। কিন্তু তাতে সমস্যা মেটেনি। অতীতেও মেটা এমন পরিষেবা বিঘ্নের সমস্যার মুখোমুখি হয়েছিল।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১০

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১১

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১২

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৩

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৪

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৫

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৬

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৭

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৮

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৯

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

২০
X