কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, দাম কত জানেন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রতি বছরের সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। এই ধারাবাহিকতায় চলতি বছরেরও নতুন মডেলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি অ্যাপল জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর নতুন মডেলের আইফোনটি উন্মোচন করা হবে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কুপারটিনোতে কোম্পানির প্রধান কার্যালয়ে হবে এই বছরের উন্মোচন অনুষ্ঠান।

নতুন সিরিজে থাকবে চারটি মডেল— আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। এর মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়বে প্রো মডেলগুলো।

চলুন তাহলে জেনে নিই, আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম—

আইফোন ১৭ প্রো ম্যাক্স দাম (Apple iphone 17 Pro Max Price)

মার্কিন শুল্কের কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। ফলে আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্সের দাম ৫০ ডলার বাড়তে পারে। শুরুর দাম হতে পারে যথাক্রমে ১ হাজার ৪৯ ডলার ও ১ হাজার ২৪৯ ডলার। বাংলাদেশি টাকায় ১ লাখ ২৭ হাজার ও ১ লাখ ৫১ হাজার।

প্রো সিরিজে পরিবর্তন

আইফোন ১৭ প্রো সিরিজে আসছে বড় পরিবর্তন। পেছনের চৌকো ক্যামেরা আইল্যান্ড বাদ দিয়ে আসছে নতুন অনুভূমিক ক্যামেরা সেটআপ। টাইটানিয়াম ফিনিশের বদলে থাকবে অর্ধেক গ্লাস, অর্ধেক অ্যালুমিনিয়াম বডি। এবার যুক্ত হতে পারে উজ্জ্বল কমলা রঙের নতুন ভ্যারিয়েন্ট। সঙ্গে থাকবে কালো, সাদা, ধূসর ও নীল।

ডিসপ্লে

আইফোন ১৭ প্রো হবে ৬ দশমিক ৩ ইঞ্চি, আর প্রো ম্যাক্স ৬ দশমিক ৮ ইঞ্চি। আকারে আগের মতোই। তবে এবার স্ক্রিনে আসতে পারে অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং। যা ঝলক কমাবে এবং টেকসই করবে। ডায়নামিক আইল্যান্ডও আরও ছোট হতে পারে।

ব্যাটারি

আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। আগের বছরের ৪,৬৭৬ এমএএইচ থেকে বড় অগ্রগতি। প্রথমবারের মতো যুক্ত হতে পারে রিভার্স ওয়্যারলেস চার্জিং। তারযুক্ত চার্জিং হবে ৪৫ ওয়াট, আর ওয়্যারলেসে ২৫ ওয়াট।

ক্যামেরা

নতুন সিরিজে থাকবে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পুরোনো ১২ মেগাপিক্সেল সেন্সরের তুলনায় দ্বিগুণ শক্তিশালী। টেলিফটো লেন্সে আসতে পারে ৪৮ মেগাপিক্সেলের নতুন সেন্সর। ফলে প্রো মডেলগুলোতে মিলবে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা।

প্রসেসর ও পারফরম্যান্স

নতুন প্রো মডেলগুলো চলবে এ১৯ প্রো চিপসেটে, যা টি এস এম সি–র ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। সঙ্গে থাকবে ১২ জিবি র‌্যাম। এই আপগ্রেডের ফলে মাল্টি-টাস্কিং ও নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার আরও দ্রুত কাজ করবে।

সূত্র : রয়টার্স ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১০

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১১

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৩

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৫

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৬

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৭

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৮

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৯

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

২০
X