কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন কিনতে কিডনি বিক্রি করা সেই তরুণ কেমন আছেন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রযুক্তিপ্রেমীদের কাছে অ্যাপলের আইফোন কিংবা আইপ্যাড একটি স্বপ্নের ডিভাইস। প্রতি বছরই অ্যাপল বাজারে নতুন মডেলের ফোন আনে। আর এর জন্য অধীর অপেক্ষায় থাকেন আইফোনপ্রেমীরা। তবে দামের দিক দিয়ে এটি হাতের নাগালে না হওয়ায় অনেকের পক্ষেই আইফোন কেনা সম্ভব হয় না। এরপরও কিছু মানুষ রয়েছেন যারা আইফোন কিনতে উদ্ভট সব কাজ করে থাকেন।

পছন্দের আইফোন কিনতে ১৭ বছর বয়সী এক তরুণ নিজের একটি কিডনি বিক্রি করে দিয়েছিলেন। ওই সময়ে বাজারে আসে আইফোন ৪ এবং আইপ্যাড ২। নিজের শখ পূরণ করতে অনলাইনে অঙ্গ পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করে একটি কিডনি বিক্রি করেন। ঘটনাটি সে সময়ে বেশ আলোড়ন তুলেছিল।

কিডনি বিক্রি করে আইফোন কেনা ওই তরুণের বর্তমান সময় ৩১ বছর। তবে শরীরে একটি কিডনি না থাকার কারণে তার খেসারত দিতে হচ্ছে তাকে। বেঁচে থাকার জন্য এখন প্রতিদিনই তাকে ডায়ালাইসিস নিতে হচ্ছে। একপ্রকার মৃত্যুর সঙ্গেই পাঞ্জা লড়ছেন তিনি। ২০১১ সালে চীনের হুনান প্রদেশে ঘটে এমনই অদ্ভুত ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এর প্রতিবেদনে বলা হয়েছে, কিডনি বিক্রির কিছু দিনের মধ্যেই ওই যুবকের শরীরে বিভিন্ন রোগ ধরা পড়ে। কয়েক মাসের মধ্যেই তার আরেকটি কিডনি দুর্বল হয়ে পড়ে। বর্তমানে তার নিয়মিত ডায়ালাইসিস চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার পুরোপুরি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যতদিন বেঁচে থাকবেন, এ ভাবে ডায়ালাইসিস করে যেতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X