কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আইফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার জন্য দায়ী যে অ্যাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আইফোনের ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে অনেক ব্যবহারকারীর অভিযোগ। আইফোনে কাজ না করলেও ব্যাটারির চার্জ হঠাৎ শেষ হয়ে যাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।

ব্যবহারকারীদের দাবি, আইফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হওয়ার পেছনে গুগলের ক্রোম ব্রাউজার অ্যাপ দায়ী। অ্যাপটি ব্যবহারের সময় তো বটেই, এমনকি ব্যবহার না করলেও গোপনে ব্যাটারি খরচ করছে। ফলে অনেকেই অ্যাপটি মুছে ফেলে বিকল্প ব্রাউজারের দিকে ঝুঁকছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট ও গুগল ক্রোমের সহায়তা ফোরামে অসংখ্য আইফোন ব্যবহারকারী অভিযোগ করে লিখেছেন, ক্রোম ব্রাউজার অ্যাপ ব্যবহার করার সময় ব্যাটারি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত শেষ হয়ে যায়। এমনকি ব্যবহার না করলেও ব্রাউজারটি পটভূমিতে (ব্যাকগ্রাউন্ডে) সক্রিয় থেকে ব্যাটারি খরচ করে।

এ বিষয়ে একজন লিখেছেন, ‘ক্রোম চালু থাকলে প্রতি মিনিটে ব্যাটারির চার্জ ১ শতাংশ করে কমে।’

অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ক্রোম একাই আইফোনের প্রায় ৪০ শতাংশ ব্যাটারি খরচ করেছে।’

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশ গিয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোম ব্রাউজার মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হওয়ায় এটি আইওএসে ততটা কার্যকর নয়। ফলে অ্যাপলের তৈরি বিভিন্ন যন্ত্রে ক্রোম অ্যাপ প্রায়ই অতিরিক্ত ব্যাটারি খরচ করে ফেলে।

বিশেষজ্ঞদের মতে, ক্রোম ব্রাউজারের ক্রমাগত সিঙ্কিং প্রক্রিয়ার কারণেই ব্যাটারির চার্জ বেশি খরচ হয়। গুগল অ্যাকাউন্টের বুকমার্ক, ট্যাব ও ব্রাউজিং হিস্ট্রি সব সময় আপডেট রাখতে গিয়ে অ্যাপটি পটভূমিতে সব সময় কাজ করে এবং এতে অপ্রয়োজনীয়ভাবে ব্যাটারি খরচ হয়। এমনকি ব্যবহারকারী ব্রাউজ না করলেও এই প্রক্রিয়া চালু থাকে। ফলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে।

প্রসঙ্গত, আইওএস প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষের কোনো ব্রাউজারকে নিজস্ব ইঞ্জিন ব্যবহার করার অনুমতি দেয় না অ্যাপল। ফলে ক্রোম বা ফায়ারফক্সের মতো অ্যাপগুলো বাধ্য হয়ে অ্যাপলের ওয়েবকিট ইঞ্জিন ব্যবহার করে, যা তাদের কার্যকারিতা সীমিত করে দেয়।

অন্যদিকে অ্যাপলের নিজস্ব ব্রাউজার সাফারি আইফোনের হার্ডওয়্যারের সঙ্গে সম্পূর্ণভাবে মানানসই হওয়ায় ব্যাটারি সাশ্রয়ে এটি অনেক বেশি কার্যকর।

সূত্র : ইকোনমিক টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X